বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫০
ভগবতীদেবী।

বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত হইলে, কতিপয় বৎসর পর, সংস্কৃত ভাষা শিক্ষা করিবার বাসনা তাঁহার এত প্রবল হইয়া উঠিয়াছিল যে, অবশেষে তিনি ভারতবর্ষের পূর্ব্বতন রাজধানী কলিকাতা নগরীতে সুপ্রীম কোর্টের বিচারপতির পদ গ্রহণ করিয়া, সে বাসনাও চরিতার্থ করিয়াছিলেন।

 জননীর সাধুতা ও ধর্মনিষ্ঠার কথা স্মরণ করিয়া সন্তান অধর্ম্ম পথ হইতে প্রত্যাবৃত্ত হইয়াছে, অনুতাপের অশ্রু বিসর্জ্জন করিয়া, পাপের প্রায়শ্চিত্ত করিয়াছে, এরূপ ভূরি ভূরি দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। ভাগ্যবলে মণিকার ন্যায় ধর্ম্মপরায়ণা সুধীরা জননীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন বলিয়াই, দুষ্ক্রিয়াসক্ত সেণ্ট অগাষ্টিনের স্বকীয় দুর্দ্দশার জন্য ঘোরতর আত্মগ্লানির উদয় হইয়াছিল। এবং অনুতপ্ত হৃদয়ে কাতর কণ্ঠে আপনার পাপ স্বীকার পূর্ব্বক জগদীশ্বরের করুণা ভিক্ষা করিতে করিতে উন্মত্তের ন্যায় বলিয়াছিলেন,—“হে পরমেশ্বর! আমি তোমার দাসীর পুত্র,তোমার বাঁদীর সন্তান, তোমার চিরানুগত পরিচারিকার ধন।”

 সন্তানের উপর মাতার প্রভাব যে অতি গুরুতর এবং মাতার ধর্ম্মশীলতা, আত্মসংযম ও সহিষ্ণুতা প্রভৃতি সদ্‌গুণের উপর যে সন্তানের ও সমাজের ভাবী শুভাশুভ সম্পূর্ণরূপে নির্ভর করে, তদ্বিষয়ে অণুমাত্র সন্দেহ নাই।

 ফ্র‍্যান্সের সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট স্বীয় জননীর আদেশ ভিন্ন অপর কাহারও আদেশ মান্য করিয়া চলিতেন না। তাঁহার যে মাতা সদুপায় অবলম্বনপূর্ব্বক স্নেহ ও ভালবাসাপূর্ণ শাসন ও ন্যায়ানুষ্ঠান দ্বারা সন্তানকে তাঁহার প্রতি অনুরক্ত ও ভক্তিপ্রবণ হইতে এবং তাঁহার আদেশ প্রতিপালন করিতে বাধ্য করিয়াছিলেন, সেই আদর্শ-রমণী