এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৪
ভগবতীদেবী।
পাঠ করিবার সুযোগ পান নাই সত্য বটে, কিন্তু ঋতধ্বজ রাজপত্নী মদালসা কিরূপ সদুপদেশ দানে সাধু অলর্কের সৃষ্টি করিয়াছিলেন, মহর্ষি যাজ্ঞবল্ক্য রাজর্ষি জনককে যে মহামূল্য উপদেশ রত্নদান করেন, তন্মধ্যে সন্তানের উপর মাতার প্রভাবের বিষয় যাহা উক্ত হইয়াছে, তন্ত্রশাস্ত্রে গার্হস্থ্যধর্ম্ম কথনের মধ্যে সন্তানশিক্ষা সম্বন্ধে যে উপদেশের উল্লেখ আছে[১] এবং
- ↑ গার্হস্থ্য ধর্ম্ম:—শ্রীদেবী কহিলেন:— বিভো! গৃহস্থগণের ধর্ম্ম কি? ভিক্ষুকগণের ধর্ম্মই বা কিরূপ? ব্রাহ্মণ ও ব্রাহ্মণভিন্ন অন্যান্য বর্ণসমূহের সংস্কার প্রভৃতিই বা কিরূপ? তৎসমুদায় আমার নিকট সবিশেষ কীর্ত্তন করুন।
শ্রীসদাশিব কহিলেন। কৌলিনি! গার্হস্থ্য ধর্ম্মই মনুষ্যবর্গের প্রথম ধর্ম্ম (ও সকলের মূল বলিয়া কীর্ত্তিত হইয়া থাকে)। অতএব সর্ব্বাগ্রে গার্হস্থ্যধর্ম্মের বিষয় বলিতেছি, শ্রবণ কর।
গৃহস্থগণ ব্রহ্মনিষ্ঠ ও ব্রহ্মজ্ঞান-পরায়ণ হইবে। তাহারা যে যে কর্ম্মের অনুষ্ঠানে প্রবৃত্ত হইবে, তৎসমুদায়ই ব্রহ্মে সমর্পণ করিবে। গৃহস্থগণ কাহারও নিকট মিথ্যাবাক্য প্রয়োগ করিবে না; সর্ব্বতোভাবে কপটতাচরণ পরিত্যাগ করিবে; এবং তাহারা দেবতা ও অতিথি পূজায় নিরত থাকিবে। গৃহস্থগণ মাতাপিতাকে সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা জ্ঞান করিয়া নিরন্তর সর্ব্বতোভাবে সর্ব্বপ্রযত্নে তাঁহাদের সেবা করিবে। শিবে! দেবিপার্ব্বতি। যে ব্যক্তি মাতাপিতার সন্তোষসাধন করে, তুমি তাহার প্রতি প্রীতা হইয়া থাক এবং পরমব্রহ্ম ও তাহার প্রতি প্রসন্ন হয়েন। আদ্যে। তুমিই জগতের মাতা এবং পরাৎপর পরমব্রহ্মই জগতের পিতা। অতএব যে সকল গৃহস্থ ব্যক্তি পিতামাতার সেবা দ্বারা তোমাদের উভয়ের সস্তোষসাধন করে, তাহাদিগের সেই তপস্যা হইতে আর অন্য উৎকৃষ্টতর তপস্যা কি আছে? গৃহস্থ ব্যক্তি যথোপযুক্ত সময় বুঝিয়া মাতাপিতাকে আসন, শয্যা, বস্ত্র, পানীয় ও ভোজ্য বস্তু প্রভৃতি প্রদান করিতে থাকিবে।
logy by Dr. Carpenter, Love and Parantage applied to the improvement of offspring by O. S. Fowler.