বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৬
ভগবতীদেবী।

 এ পর্য্যন্ত সন্তানের উপর মাতার প্রভাব এবং তৎকালীন আদর্শ হিন্দু পরিবারের অনুষ্ঠানগত ধর্ম্ম ও নৈতিক শিক্ষার বিষয় কথিত হইল। আমরা পূর্ব্বেই বলিয়াছি, তখন দ্বিবিধ শিক্ষা ছিল—অনুষ্ঠানগত


    তাহাকে প্রহার করিবে না, অধিকন্তু নিরন্তর মাতার ন্যায় পরিপালন করিবে এবং ঘোর কষ্টে পতিত হইলেও তাহাকে কখনই পরিত্যাগ করিতে পারিবে না।

    * * * * * *

     প্রাজ্ঞ ব্যক্তি * * * কোন স্ত্রীকে অযুক্ত কথা বলিবে না; এবং স্ত্রীলোকের উপরি শৌর্য্য প্রদর্শনও করিবে না। ধন-প্রদান বসন-প্রদান প্রেম-প্রদর্শন শ্রদ্ধা-প্রকাশ অমৃততুল্য মধুর বচন প্রয়োগ প্রভৃতি দ্বারা নিরস্তর ভার্য্যার সন্তোষসাধন করিবে; কদাপি কোন বিষয়ে তাহার অপ্রিয়াচরণ করিবে না। সুবুদ্ধি ব্যক্তি উৎসবে, লোকযাত্রায়, তীর্থে এবং পরগৃহে পুত্র অথবা আত্মীয় কাহাকেও সমভিব্যাহারে না দিয়া কদাপি একাকিনী পত্নীকে প্রেরণ করিবে না। মহেশানি! যে পুরুষের প্রতি পতিব্রতা ভার্য্যা পরিতুষ্টা থাকে, সে নিখিল ধর্ম্মকর্ম্ম-করণজনিত ফল লাভ করিয়া থাকে, এবং তোমার প্রীতিভাজন হয়। পিতা চারি বৎসর বয়স পর্য্যন্ত পুত্রের লালনপালন করিবে, পরে ষোড়শ বৎসর বয়স পর্য্যন্ত বিদ্যা ও (দয়া দাক্ষিণ্য শিষ্টাচার, ধর্ম্মনিষ্ঠতা, পরোপকারপরায়ণতা, জিতেন্দ্রিয়তা, সত্যনিষ্ঠা, ধৈর্য্য, গাম্ভীর্য্য প্রভৃতি) গুণসমূহ শিক্ষা প্রদান করিতে থাকিবে; অনস্তর বিংশতি বৎসর বয়স পর্য্যন্ত গৃহকার্য্যে নিয়োজিত রাখিবে; তৎপরে আত্মতুল্য জ্ঞান করিয়া স্নেহ প্রদর্শন করিবে।

     এইরূপে কন্যাকেও পালন করিবে এবং যত্নপূর্ব্বক শিক্ষা প্রদান করিবে। পরে ধনরত্নে বিভূষিতা করিয়া জ্ঞানবান বরকে সম্প্রদান করিবে; অর্থাৎ চারি বৎসর বয়ঃক্রম পর্য্যন্ত লালনপালন করিয়া তৎপরে ষোড়শ বৎসর বয়স পর্য্যন্ত বিদ্যা ও সদগুণ বিষয়ে শিক্ষা প্রদান করিবে; অনন্তর বিংশতি বৎসর পর্য্যন্ত গৃহকর্ম্মে নিযুক্ত রাখিয়া গৃহকর্ম্ম বিষয়ে শিক্ষা দিবে। পরন্তু পুত্র হইতে কন্যার বিশেষ এই যে, উপযুক্ত পাত্র উপস্থিত হইলে, যথাসময়ে ঐ কন্যাকে ধনরত্নে বিভূষিত করিয়া সম্প্রদান করিতে হইবে।