বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শিশুচর্য্যা ও সন্তানশিক্ষা।
৫৭

এবং চরিত্রগত শিক্ষা। ভগবতী দেবীর চরিত্রগত শিক্ষা কি কি ছিল, সে সম্বন্ধে অনুসন্ধান দ্বারা আমরা যত দূর অবগত হইতে পারিয়াছি, সেই সমুদয়ের উল্লেখ করিয়া আমরা এই অধ্যায়ের উপসংহার করিব।


    গৃহস্থগণ এইরূপে ভ্রাতৃবর্গ, ভগিনীবর্গ, ভ্রাতুষ্পুত্রবর্গ, জ্ঞাতিবর্গ, মিত্রবর্গ, ও ভৃত্যবর্গের যথাক্রমে ভরণপোষণ, পরিপালন এবং তাহাদিগের তুষ্টিবর্দ্ধন করিবে। অনস্তর গৃহস্থ (সমর্থ হইলে) স্বধর্ম্ম- নিরত মানবগণ, একগ্রামবাসী জনগণ, অভ্যাগত অতিথিগণ ও উদাসীনগণকেও যথাশক্তি প্রতিপালন করিবে। দেবি! বিভধসত্ত্বেও যদি গৃহস্থ এইরূপ আচরণ না করে, তাহা হইলে সে ঘোর পাপে লিপ্ত, লোকনিন্দিত ও পশুতুল্য বলিয়া পরিগণিত হয়। গৃহস্থগণ নিদ্রা, আলস্য, দেহযত্ন, কেশবিন্যাস, অশন ও বসনে আসক্তি, এতৎসমুদায় অপরিমিতরূপে করিবে না। তাহারা পরিমিত ভোজন ও পরিমিত নিদ্রা সেবন করিবে; পরিমিতভাষী * * * হইয়া থাকিবে; কপটতা পরিহার করিবে; এবং সতত বিশুদ্ধাচার, সর্ব্বকর্ম্মে নিরালস্য ও উদ্‌যোগশীল এবং নম্র হইয়া কালাতিপাত করিবে। তাহারা শত্রুর নিকট শূরত্ব এবং বন্ধুবান্ধব ও গুরুজনসমীপে বিনয় প্রদর্শন করিবে; নিন্দিত জনগণকে আদর করিবে না; মানী জনগণের সম্মান রক্ষা করিবে; সহবাস ও সবিশেষ পর্য্যালোচনা দ্বারা লোকের স্বভাব, সৌহার্দ্দ, ব্যবহার, প্রকৃতি ও প্রবৃত্তি পরিজ্ঞাত হইয়া পশ্চাৎ তাহাদের প্রতি বিশ্বাস করিবে। শত্রু লঘু হইলেও বুদ্ধিমান ব্যক্তি তাহাকে ভয় করিবে, এবং সময় বুঝিয়া স্বীয় প্রভাব প্রদর্শন করিবে; পরন্তু কোনক্রমে ধর্ম্মপথ অতিক্রম করিবে না। ধর্মজ্ঞ ব্যক্তি পরের উপকার করিবার নিমিত্ত যাহা করিয়াছে, তাহা প্রকাশ করিবে না; স্বীয় যশ ও পৌরুষের পরিচয় প্রদান ও করিবে না; এবং পরের কথিত গুপ্ত কথাও কাহারও নিকট ব্যক্ত করিবে না। নিশ্চয় জয়ের সম্ভাবনা থাকিলেও যশস্বী ব্যক্তি কদাপি লোকগর্হিত কার্য্যে প্রবৃত্ত হইয়া গুরু বা লঘু ব্যক্তির সহিত বিবাদ করিবে না; বিদ্যা, ধন, যশ ও ধর্ম্ম যত্নপূর্ব্বক উপার্জ্জন করিবে, এবং ব্যসন, কুসংসর্গ, মিথ্যাবচন, পরদ্রোহ প্রভৃতি সর্ব্বতো-