বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর জননী ভগবতী দেবী - প্রিয়দর্শন হালদার (১৯১৩).pdf/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭২
ভগবতীদেবী।

সিংহের বাটীতে আগমন করিলেন। পরদিন প্রাতে ঠাকুরদাস, জগদ্দুর্লভ বাবুর এক ইংরাজী বিল ঠিক দিতেছিলেন; তথায় বিদ্যাসাগর মহাশয়ও উপস্থিত ছিলেন। তিনি বলিলেন, “বাবা, আমি ইহা ঠিক দিতে পারি।” তাহা শুনিয়া উক্ত সিংহ বলিলেন—“ঈশ্বর, তুমি ইংরাজী অক্ষর কিরূপ করিয়া জানিলে?” তাহাতে তিনি বলিলেন, “কেন, বাবা ও কালীকান্ত খুড়া শ্যাখালা হইতে শালিকার ঘাট পর্য্যন্ত পাথরে অঙ্কিত মাইল-ষ্টোন আমাকে দেখাইয়াছিলেন। তাহাতেই ইংরাজী অঙ্কের ১ সংখ্যা হইতে ১০ সংখ্যা পর্য্যন্ত শিথিয়াছি। সেইজন্য ঠিক দিতে পারিব সাহস করিয়াছি।” উক্ত সিংহ কয়েকটা বিল ঠিক দিবার জন্য বিদ্যাসাগরকে দিলেন। এই বিলে তাঁহার ঠিক দেওয়া নির্ভুল হইল দেখিয়া, কালীকান্ত চট্টোপাধ্যায় বিদ্যাসাগরকে ক্রোড়ে করিয়া মুখচুম্বন পূর্ব্বক বলিলেন, “তুমি চিরজীবী হও। আমি যে আন্তরিক যত্নের সহিত পরিশ্রম করিয়া তোমাকে শিক্ষা দিয়াছিলাম, তাহা অদ্য আমার সার্থক হইল।” উপস্থিত সকলে বলিলেন, “বন্দ্যোপাধ্যায় মহাশয়, আপনার এই বুদ্ধিমান্ পুত্রটীকে ভালরূপ লেখাপড়া শিক্ষা দেওয়া আবশ্যক।” তাহাতে ঠাকুরদাস বলিলেন, “ইহাকে হিন্দু কলেজে পড়িতে দিব মনে মনে স্থির করিয়াছি।” ইহা শুনিয়া উপস্থিত সকলে বলিলেন, “আপনি মাসিক দশটাকা বেতন পাইয়া থাকেন, তাহাতে হিন্দু কলেজে কেমন করিয়া পুত্রকে অধ্যয়ন করাইবেন?” এই কথা শুনিয়া, তিনি উত্তর করিলেন, “ছেলের কলেজের মাসিক বেতন ৫৲ টাকা দিব, আর বাটীর খরচ ৫৲ টাকা পাঠাইব।” ইহার কিছুদিন পরে, জগদ্দুর্লভ বাবুর বাটীর সন্নিহিত বাবু শিবচন্দ্র মল্লিকের বাটীতে যে পাঠশালা ছিল, তথায় রামলোচন,