8X বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক তুলিয়া একটু সরাইয়া এরূপভাবে বসাইতে হইবে যেন স্থচের একটি শেষভাগ একটি বিন্দুর উপর থাকে ও তখন অপর শেষভাগটির স্থান কাগজের উপর পেন্সিল দ্বারা চিহ্নিত করিয়া লইতে হইবে । এইভাবে কম্পাসটিকে একটু একটু করিয়া পূৰ্ব্ববং সরাইয়া প্রচুর বলরেখা আঁক যাইতে পারে । চুম্বকের চতুৰ্দ্দিকস্থ এই বলরেখাময় স্থান ঐ চুম্বকের রাজ্য। এইভাবে প্রস্তত কয়েকটি চুম্বক রাজ্যের চিত্র দেওয়া হইল। এই চিত্রগুলি হইতে দেখ। যাইবে যে মেরুর নিকটবত্তী স্থানে যেখানে চুম্বক বল অধিক সেখানে এই বলরেখাগুলি অতি ঘনভাবে সন্নিবিষ্ট, ও দূরবত্ত: স্থানে যেখানে চুম্বকবল কম সেথানে বলরেখার বনতা ও কম। পৃথিবীর চুম্বক রাজ্যে স্থিত চুম্বকের চুম্বক রাজ্য किप्र° झई८व उtश्॥ १ २,१७,१8 চিত্রগুলিতে দেখান হইয়াছে । দেখা বাইতেছে সে ঐ চিত্র গুলিতে ;o: চিহ্নিত স্থানগুলি দিয়। কোন বলরেখা যাইতেছে না। অর্থাৎ এই হানগুলিতে একটি চুম্বকের ফল অপর চুম্বকের বা ভূ-চুম্বকের বিপরীত ফল দ্বারা নষ্ট হইয়া যাইতেছে। এই স্থানগুলিকে 'বলবিহীন স্থান' (Null Point) বলে। ৭৫ চিত্রে ‘কন্সিকোয়েন্ট মেরু বিশিষ্ট চুম্বকের রাজ্য দর্শিত হইল। ইহার দুই প্রান্তেই N মের, সুতরাং উভয় প্রান্ত হইতে বলরেখা নির্গত হইতেছে এবং মাঝে S মেরু, এইখানে বলরেখাগুলি নিহিত হইতেছে ।
পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৫৮
অবয়ব