বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফরাসী দেশের চিত্রশালা ।
১০৩

আসিয়া স্ত্রীসুলভ একান্ত সহানুভূতিতে নতজানু হইয়া তাঁহার শিথিল মাথাটি তুলিয়া ধরিতেছিলেন। তলায় লেখা—

 “Jeasus from the cross”

 অর্থাৎ ক্রুশবিদ্ধ হইবার পর যিশু খ্রীষ্টের অবস্থা।

 ইহার পাশে এক বিষম মহামারীর ছবি। ৭৩৫ সালে মার্সেল সহরে যে প্লেগ হয় এ তাহারই হৃদয় বিদারক দৃশ্য। অসংখ্য লোক চারিদিকে নানাপ্রকার দারুণ রোগযন্ত্রণায় ধূলায় লুণ্ঠিত ও মুখভঙ্গী-অবস্থায় মৃত, আর তাহাদের আত্মীয়গণ চতুর্দ্দিকে আর্ত্তনাদ-পরায়ণ।

 পাশের ছবিখানি আবার নগ্ন রমণীমূর্ত্তি। পরে পরে আরও অনেকগুলি ঐরূপ মূর্ত্তি আছে। একখানি “ডেফনীর” ছবি। আপেলের সঙ্গে বনমধ্যে তাঁর জীবনে যে সকল রহস্য ঘটিয়াছিল এখানে তাহারই একটি ঘটনার ছবি অঙ্কিত।

 ইহার পরে বাইবেলে উক্ত কুমারীগণের প্রতিকৃতি। বরের সঙ্গে আলো ধরিয়া যাইবেন মনস্থ করিয়াও যাঁহারা প্রদীপে তেল ভরিয়া রাখেন নাই বলিয়া যাইতে পারেন নাই- -বর চলিয়া গেলে তাঁহারা রোদন করিতেছেন। ভিন্ন ভিন্ন দিক হইতে দেখিলে ভিন্ন ভিন্ন ভাবে স্ত্রীসুলভ মধুর ভাব ও একান্ত মনোকষ্টের স্পষ্ট রেখা অতি মনোহররূপে অঙ্কিত হইয়াছে।

 তাহার পাশে রোমরাজ নীরোর প্রতিমূর্ত্তি। তিনি সভামধ্যেই একান্ত বশম্বদের মত রাণীর আঁচল ধরিয়া বসিয়া আছেন। এক কৃষ্ণকায় ভৃত্য রাণীর পায়ে জরীর জুতা পরাইতেছে। রাজা নিজে বিহ্বলভাবে রাণীর কণ্ঠলগ্ন।

 পাশে একটি ভাঙ্গা মন্দির খণ্ড। গ্রীক দেশস্থ কোনও মন্দিরের অংশবিশেষ হইবে। তারপর একটি না-পাখী না-মানুষ—কতকটা আমাদের দেশের গরুড়াবতার। সেটি যে কি তা বুঝা গেল না।