বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফরাসি দেশের চিত্রশালা।
১০৫

সূর্য্যদেবের আবার কিসের অভাব—তিনিও যে কাঁদিতেছেন কেন কেহ কি. তাহা বুঝিতে পারেন?

 তার পাশের ছবিটি একটি ভিক্ষুকের। লোকটি অনাহারে দুঃখে কষ্টে অকালে বুড়া হইয়া গিয়াছে। তাহার কটিদেশ ভগ্ন, হাতের শিরা সকল স্ফীত হইয়া জাগিয়া আছে, মাংস লোল, চক্ষু নত। দারিদ্র্যপীড়নে বা রোগে শোকে শরীর মনের তেজ নষ্ট হইলে সকলেরই এইরূপ ভার হইয়া থাকে। যেন নিজের কাছেই নিজে তখন হীন, আর সকল বিষয়েই সকলের কাছে ভয়ের ভাব। যখনি আমি কোনও লোকের এরূপ অবস্থা দেখি তখনই আমার অহর্নিশি চাকাঘুরার কথা মনে আসে, —শুষ্ক ফুলের কথা মনে হয়। যখন ভাগ্যচক্রের পরিবর্ত্তনে কাহারও অবস্থা হঠাৎ নামে তখন সেজনকে যেন আর চেনা যায় না। রোগশয্যায় এই অবস্থা আমি প্রতিনিয়তই ঘরে ঘরে দেখিতে পাই।

 একখানি ছবিতে একটি বিষম শোকবার্ত্তা অঙ্কিত। বোধহয় এখানি কোনও ঐতিহাসিক চিত্র হইবে। কোন দুর্ঘটনায় একত্রে রাজবাটীর অনেকেই মৃত। তন্মধ্যে রাজারাণীর অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন হইয়াছে । দুটি দেহ আলিঙ্গনে বাঁধা; ছোট খোকাটি তাঁহাদের দেহের উপর রক্ষিত—আর চতুর্দ্দিকে চুল ছিঁড়িয়া মাথা কুটিয়া প্রজারা পরিতাপ করিতেছে। এটি বোধ হয় আসিয়াভূমির কোনও চিত্র হইবে। নয়ত এত শোকের বাহুল্য ত শীতপ্রধান দেশে দেখা যায় না।

 তার পরের ছবিখানি ইতালী দেশের চিত্র। যাকে মধ্যযুগের ইতালীয় পেণ্টিং বলে; সেগুলি অধিকাংশ ধর্ম্মসম্বন্ধীয়। তার মধ্যে খৃষ্টের জন্ম বৃত্তান্ত একটি প্রধান। Madona অর্থাৎ যিশুমাতা বা মাতৃক্রোড়ে শিশুমুর্ত্তি কতভাবেই যে তথায় অঙ্কিত তাহার ইয়ত্তা নাই। বাস্তবিক মানুষের এমন পূজা করিবার সামগ্রী আর ত কিছুই নাই। সকল দেশেই এই মাতৃকল্পনা সকলকে স্বভাবতঃ মুগ্ধ করে। তাই এ মূর্ত্তিটির