গাড়ীও লাগান থাকে। প্রাতঃকৃত্য ও শৌচাদি করিবার উপযোগী সকল ব্যবস্থাও আছে। পায়খানায় প্রভূত পরিমাণ গরম ও ঠাণ্ডা জল পাওয়া যায় ও সেখানে গিয়া দরজা বন্ধ করিলেই আপনি একটি লেখা বাহির হয়, তার মানে “খালি নাই”। তাতে কেউ আর না জানিয়া অনর্থক আসিয়া ঠেলাঠেলি করে না। বৃহদাকার ধোপ টোয়ালে খালি দুটি বারের মধ্যে উঁচু নীচুভাবে ঝুল্চে। এক যায়গায় হাত মুখ মুছাইয়া সে স্থানটি টানিয়া উচুতে উঠাইয়া দাও আপনিই শুকাইয়া যাইবে। কুঠারী বা যাত্রীদের বসিবার কম্পার্টমেণ্টের ভিতরও গরম জল বা ষ্টীমের নল আছে। তাহা খুলিয়া দিলে তার উত্তাপে শীতকালে ঘরটি আপনিই অতি সুন্দর গরম করে। চুরুট খাইবার জন্য কোনও কোনও ঘর আলাদা আছে। চুরুট খাইয়া সে ছাই যেখানে সেখানে ফেলিবার যো নাই, তার জন্য স্থান নির্দিষ্ট আছে। দেওয়ালে নানারূপ বিভিন্ন স্থানের সুন্দর দৃশ্য পট টাঙ্গান; আর জানালায় কারুকার্য্য করা পাতলা পরদাগুলি টানিয়া দিলে সব আপনা আপনিই আবশ্যক মত নামে উঠে।
আমাদের গাড়ীতে আমরা তিন জন পুরুষ ও একটি রমণী ছিলাম। নিকটে পার্শ্বের ঘরগুলির মধ্যে অনেক স্ত্রী ও পুরুষ-যাত্রী ছিলেন। ছেলে মেয়েগুলি খুব সুন্দর ও সুসজ্জিত। প্রথমে যেমন হইয়া থাকে, সবাই অজানা, সুতরাং চুপ করিয়া রহিলাম। ক্রমে থাকিতে থাকিতে দু-একটি কথা আরম্ভ হইল। সবাই কাছাকাছি আছি; কেউ বলতে পারবেন না, যে তিনি রমণীর সর্ব্বাপেক্ষা নিকটে। আর ওসব দেশের কথাবার্ত্তা একত্র পাঁচজনার সঙ্গে সমানভাবেই করিতে হয়। কাহারও সহিত অনেক কথা কহিলাম, কাহারও সহিত কহিলাম না,—এমন চলে না। আলাপ ও অনুগ্রহ সবাইকে সমান ভাবে ভাগ করিয়া দিতে হইবে। সেরূপভাবে অনেকক্ষণ কথা কওয়া শিক্ষাসাধ্য ও বেশীক্ষণ কহিতে হইলে আমাদের মত অশিক্ষিতের বিলক্ষণ কষ্ট হয়। তবে সবাই যে ইংরাজী জানিতেন