প্যারিস নগর।
এ প্রবন্ধে ফরাসীদেশের ইদানীকার ইতিহাস বলিব। যেমন রামায়ণ মহাভারতের মধুর কথা শ্রোতব্য বিষয়, এ দেশের ইতিহাসও সেইরূপ। বলিতে কি পৃথিবীর আধুনিক কোনও স্থানের ইতিহাস এমন মধুর ও উপদেশপূর্ণ নহে। জাতীয় ইতিহাস বর্ত্তমান যুগের প্রারম্ভ হইতেই ঘটনাপূর্ণ। তাঁহারাও আর্য্য জাতির একশ্রেণীর লোক “গেলিক” জাতীয়। ইঁহারা বহুপূর্ব্বে পুরাতন মাতৃভূমি এসিয়াখণ্ড হইতেই উত্তরপশ্চিম অভিমুখে যাইয়া এই দেশে অবস্থিতি করেন। রোমরাজ্যের বিধ্বংস ইহাদের পূর্ব্বপুরুষদের হাতেই সংঘটিত হয়। জুলিয়স্ সীজার গল জয় করিবার পর প্রায় চারিশত বৎসর এই দেশ রোমানদের পদতলে ছিল। পরে ইঁহারাই মহা প্রতাপান্বিত হইয়া রোমরাজ্য ধ্বংস করেন। কালের কি বিচিত্র গতি। ব্রিটনে দ্রুইদ, রাণী বডেসিয়ার (Boadacea) উপর রোমান সৈন্যাধ্যক্ষদের অমানুষিক অত্যাচার দেখিয়া শাপ দিয়াছিলেন।
“Hark the Gaul is at her gate”
“ওই শুন, তাদের শত্রু “গল” দেশের লোকেরা তাদেরই রাজ্যে (জেতা হইয়া) প্রবেশ করিতেছে।” কালে কি ঠিক তাহাই ঘটিল!
আবার যখন চতুর্দ্দশ শতাব্দীতে মুসলমানেরা ধর্ম্মোন্মত্ত হইয়া হৈ হৈ শব্দে আসিয়া উত্তর আফ্রিকা এমন কি দক্ষিণ-পূর্ব্ব ইউরোপও জয় করিয়া লইলেন। যখন খৃষ্টধর্ম্মাবলম্বীদের পীঠস্থান জেরুসুলেম নগর তাঁহাদের করতলগত হইল। তখন পুণ্যভূমিকে বিধর্ম্মীদের হাত হইতে পরিত্রাণ করিবার জন্য ইউরোপে যে বিষম ধর্ম্মবুদ্ধ “ক্রসেদ্” হয়, সেই আন্দোলনের গোড়ায় ছিলেন—সন্ন্যাসী “পিটার” Peter the Hermit তিনিও এই স্থানের লোক। ভিনি অতি খর্ব্বাকৃতি দুর্ব্বল পুরুষ ছিলেন। যখন