বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কলম্বো।
৫

এর মানে কিছু জানি না, তবে ক্যাবিনের জানালা দিয়া মুখ বাড়াইয়া দেখিলাম,—কতকগুলি কাল কাল নগ্নমূর্ত্তি ছেলে ছোট ছোট ভেলায় চড়িয়া ঐ গানটি গাইতে গাইতে এবং বগল বাজাইতে বাজাইতে আমাদিগের দিকে আসিতেছে। আশ্চর্য্য হইয়া দেখিতে দেখিতে শুনিলাম বলিতেছে—

 “All right Mamma—2-anna bit, 4-anna bit Mamma—throw water little boy swim take”—অর্থাৎ দুয়ানি সিকি আপনারা মা জলে ফেলিয়া দিন, আমরা ছোট ছেলেরা সাঁতার দিয়ে তাহা তুলিয়া লইব।” অনেকে ফেলে দিতে লাগিলেন, আর তাহারা ডুব দিয়ে মাছের মত সাঁতার দিতে দিতে তুলে নিতে লাগিল; একটিও হারাল না। অনেকে জাহাজের মাস্তুলের উপর উঠে প্রায় একশত ফুট উঁচু থেকে সমুদ্রে ঝাঁপ দিতে লাগিল। যা সিকি দুয়ানি পায়, মুখের ভিতর জিবের তলায় রাখে। তা ছাড়া আর ত সেখানে কোথাও ভাল রাখবার জায়গা নাই। তাদের এমন সুস্থ শরীর যে দেখলে পরে মনে হয় যেন কালো পাথর হতে খোদা প্রতিমূর্ত্তি। এই রকম দৃশ্য আমি মলয় দেশেও দেখিয়াছিলাম।

 বিদেশে বেড়াইতে আসিয়া পয়সার মায়া করিলে দেশ দেখা হয় না। যে যে দেখিবার জিনিষ আছে, তাহা অল্প সময়ের মধ্যে ভাল করিয়া দেখিয়া লইতে হইলে, “গাইড” বা পথ-দর্শক চাই। এইরূপ একজন লোক ও একখানি ঘোড়ার গাড়ী ভাড়া করিয়া আমরা চলিলাম।

 প্রথমেই পোষ্ট আফিসে গিয়া খানকতক চিঠি লিখিলাম। এখানে টাকা আধুলি সিকি অবধি চলে, দুয়ানি চলে না। তবে এখানকার প্রচলিত মুদ্রা টাকা ও সেণ্ট। একশত সেণ্টএ এক টাকা হয়। এইরূপ পাঁচ সেণ্টএ ডাকটিকিট ও তিন সেণ্টএ পোষ্টকার্ড পাওয়া যায়।

 বিলাত বা ইউরোপের অন্য কোন স্থান হইতে জাপান চীন মলয় বা