বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৪
বিলাত ভ্রমণ


Rule Britania—Britania rules the waves!
Britons never shall be slaves.

অর্থাৎ যখন সর্ব্বশক্তিমান পরমেশ্বরের আদেশে ব্রিটানিয়া দ্বীপটি নীল জলধিগর্ভ হইতে প্রথমেই উঠিল, তখন হইতেই তাহার এই স্বত্ব নির্দ্দিষ্ট ছিল এবং স্বর্গের দূতেরাও সেই স্বত্ব বারবার গাহিয়া প্রচার করিয়াছিল—

 “ব্রিটানিয়া তুমিই এই সমুদ্রের উপর রাজত্ব কর।”

 তাই ব্রিটানিয়ার অসীম সমুদ্রের উপর এমন অক্ষুণ্ণ রাজত্ব। এমন জাতি কখনও কাহারও পদানত হইতে পারে না। এ ছন্দটিও যেন মেঘ গর্জ্জনের মত।

 ভাবিলেও বিস্মিত হইতে হয় কিরূপ স্বাধীন বলবান জাতির মুখে এইরূপ কথা সাজে। জাপান দ্বীপেরও এইরূপ সমুদ্রগর্ভ হইতে উত্থানের ইতিহাস আছে। বোধ হয় নাতিশীতোষ্ণ দেশের দ্বীপগুলির ওইরূপ বীরপ্রসূধর্ম্ম কতকটা স্বাভাবিক। তেমনি ক্লান্তিকর গ্রীষ্মদেশের চিন্তাপ্রসূধর্ম্মও স্বভাবসিদ্ধ।



উপসংহার।

 এতক্ষণ ধরিয়া বিলাতের পথের বর্ণনা করিলাম। প্রাচ্য হইতে প্রতীচ্য দেশে আসিতে এতগুলি দেশ দিয়া আসিতে হয় যে সে গুলির কথা কিছু কিছু না বলিলে “বিলাত ভ্রমণ” প্রবন্ধ সম্পূর্ণ হয় না।

 এই পথ দিয়া আসিতে আসিতে এই কয়টি কথার স্বার্থকতা বিশেষ করিয়া উপলব্ধি হইয়া থাকে।

 প্রথম—এই বিশাল পৃথিবীর যে কত অল্প পরিমাণ স্থান মাত্রতে বসতি আছে সে কথা স্পষ্টই বুঝা হয়। পাঁচ দিন ছয় দিন, গিয়া