বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
এডেন্ বন্দর
১৩

তালপাতার পুথি হইতে একটি পাতা সঙ্গে আনিলাম। তার সার মর্ম্ম আর একটি কাগজে ইংরাজিতে তর্জ্জমা করিয়া ছাপা ছিল—তা এই,—

“এই বুদ্ধের ধর্ম্ম—এই প্রভুর আজ্ঞা।”

 ১। “জীব হত্যা করিও না—যে প্রাণ দিতে পার না সে প্রাণ নিও না।”

 ২। “দুটী দ্রব্য একান্ত বর্জ্জনীয়—অসত্য ও হিংসা।”

 ৩। “উনি আমার নিন্দা করিয়াছেন, উনি আমার উপর অন্যায় আচরণ করিয়াছেন, উনি আমার ক্ষতি করিয়াছেন—এইরূপ প্রকার রাগের কথাগুলি যদি লোকে নিজের অন্তরে অন্তরে পুষিয়া রাখে, মনুষ্যদ্বেষ সংসার হইতে কখনই দূর হইবে না।

“এই বুদ্ধের ধর্ম্ম—এই প্রভুর আজ্ঞা”

 কেবল এই কয়টি কথা, আর কিছুই লেখা নাই। বোধ হয় তার মানে এই কটিতেই পৃথিবীর জাতীয় ধর্ম্মতত্ত্ব নিহিত আছে।