বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮
বিলাত ভ্রমণ

মুখুজ্জে মহাশয়ের “বিলাত ভ্রমণ” নামক পুস্তকে একটি সুন্দর গল্প কথিত আছে। লোহিত সমুদ্রে ঢুকিবার পথেই এ দ্বীপটি অবস্থিত বলিয়াই ইহার জন্য নেপোলিয়নের সহিত যুদ্ধের সময় ইংরাজের এত আয়াস হইয়াছিল। একটি ফরাসী রণতরী এইটি অধিকার করিতে আসে ও তাহার অধ্যক্ষ ইংরেজ অধ্যক্ষ কর্ত্তৃক নিমন্ত্রিত হইয়া কথায় কথায় এই সংবাদ জানাইয়া ফেলেন। সেই কথা জানিবামাত্র ইংরেজ সেনাপতি গুপ্তভাবে সেনা পাঠাইয়া আগে ধ্বজা গাড়িয়া সেইস্থান অধিকার করেন। অস্ত্র লইয়া যুদ্ধেই হউক বা বাক্ যুদ্ধেই হউক বুদ্ধিই চিরকাল জয়ী হয়।

 এই ছোট “প্যারিম্” দ্বীপটির সম্বন্ধে আর একটি বলিবার মত কথা আছে। এইখানে দাস ব্যবসায় নিবারণের জন্য বিলাতের (Humanitarian Society) পরোপকার সমিতির কতকগুলি জাহাজ থাকে। তাহারা চারিদিক পর্য্যবেক্ষণ করিয়া খুঁজিয়া বেড়ায়, কেহ কোথাও জাহাজে করিয়া দাস বিক্রয়ার্থ লইয়া যাইতেছে কিনা। সুদান জেঞ্জিবার প্রভৃতি স্থানে দাস ধরিয়া দাস ব্যবসায়ীরা এই পথ দিয়াই পারস্য উপসাগরের ভিতর Persian Gulf) ঢুকিয়া চারিদিকের দেশে দাস বিক্রয় করে। এই সকল মুসলমান দেশে সকল লোকেই দাস কেনে। তাই এই ব্যবসায়ে এত লাভ। যুবা এক একটি দাসের দাম ২৫ পাউণ্ড। এক একটি ছেলে তার অর্দ্ধেক দামে পাওয়া যায়। এক যুবতী স্ত্রীলোকের দাম আঠারো পাউণ্ড এবং সে পুত্রসম্ভবা হইলে ২০ পাউণ্ড লাগে। স্পেন পর্টুগাল ও অন্যান্য ইউরোপের লোক ও ইংরেজের পূর্ব্বপুরুষগণ,যথা “ড্রেক” “হকিন্‌স্‌” “হাডসন” এমন কি পণ্ডিত “রেলে” অবধি পূর্ব্বে আমেরিকার উপনিবেশে এই ব্যবসায় করিতেন। এখন এ প্রথা ইংরেজ রাজত্বের কোথাও নাই। আমেরিকার স্বাধীন রাজ্যের দক্ষিণ দিকে বেশী চাষ বাসেরই স্থান, সেই কারণ সেই সকল দেশে দাস ক্রয় বিক্রয় প্রথা বড়ই প্রচলিত ছিল। সেই প্রথা উঠাইয়া দিবার প্রস্তাব লইয়াই আমে-