বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
বিলাত ভ্রমণ

জাহাজে অনেক লোক লওয়াতে যাত্রীদের যন্ত্রণার একশেষ ছিল ও একত্র বাসের ফলে অনেক সংক্রামক রোগও ঘটিত। তুর্কীর এলাকায় থাকিতে সেখানকার কর্ম্মচারীরা অশেষরূপে পয়সা আদায় করিয়া লইত। অনেকে অর্থাভাবে আর দেশে ফিরিতে পাইত না। এখন এ সবের সুব্যবস্থা হইয়াছে। সেখানে একজন তত্ত্বাবধান করিবার জন্য ইংরেজ তরফ হইতে অধ্যক্ষ নিযুক্ত হইয়াছে। স্বাস্থ্য ও চিকিৎসার সুব্যবস্থার জন্য ঔষধালয় ও কর্ম্মচারী নিযুক্ত হইয়াছে।