এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লোহিত সমুদ্র ও সুয়েজ বন্দর।
২৭
পাতে আলো করা পুণ্যভূমির সেই ফুলগুলি দেখা যায়। পাতলা পাতা দিয়া চাপা। কি দিয়া যে ফুলের মত এত সুন্দর এত নশ্বর জিনিষকে এমন করিয়া ঠিক রাখিয়াছে, তাহা জানি না। মনুষ্য দেহ তো এমন করিয়া রাখা যায় না। কিন্তু এ ফুলগুলি এমন সুরক্ষিত যে, এক বৎসর পরে এখনও খুলিলে যেন সদ্য তাজা মনে হয়—ও ফুলপ্রিয় একজনের মধুর স্মৃতি মনে জাগাইয়া প্রাণ আনন্দে মাতাইয়া তুলে।