বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৬
বিলাত ভ্রমণ

আকর্ষণই নাই। সেই মিষ্ট ভাষা ও মিষ্ট ব্যবহারের গুণেই তিনি এমন দিগ্বিজয়িনী ছিলেন!

 রোমের যত বীর কুল সীজার এণ্টনী অকটেভিয়স সকলেই তাঁর রূপে গুণে মুগ্ধ ছিলেন। এণ্টনীর যে তাহাকে দেখিয়া অবধি চরিত্রের কি দারুণ পরিবর্ত্তন হইয়াছিল—তাহা Shakespearএরই একটি কথা হইতে স্পষ্ট প্রতীয়মান হইবে—

Cleo.  “If it be love indeed
Tell me how much”
Ant.  “There is beggary in the love
That can be reckoned.”
Cleo.  “I would fain know
How far it is to be beloved.”
Ant.  “Then you must find
New Heaven, New Earth."

 ক্লিওপ্যাট্রা জিজ্ঞাসা করিলেন—‘তুমি যদি যথার্থই ভালবাস, তো আমাকে বুঝাইয়া দাও কতটা ভালবাস।” জন্ম

 এণ্টনী বলিলেন “যে ভালবাসা বলে বুঝান যায়, সে ভালবাসা অতি সামান্য।”

 নারীসুলভ অনুসন্ধিৎসা বশতঃ রাণী আবার জিজ্ঞাসা করিলেন,

 “তবুও আমি জানতে চাই কতটা ভালবাসার পাত্র হওয়া যাইতে পারে।”

 এণ্টনী তার উত্তরে বলিলেন,—

 “তা হলে তুমি আর একটি পৃথিবী ও আর একটি আকাশ খুঁজিয়া বার কর, কারণ আমার ভালবাসা তো একটিতে কুলাবে না।”

 এইরূপ কর্ম্মনাশা মধুর কথা লইয়া অহরহ তাঁহাদের সময় কাটিত।