বিষয়বস্তুতে চলুন

পাতা:বিলাত ভ্রমণ (প্রথম ভাগ) - ইন্দুমাধব মল্লিক (১৯১০).pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬০
বিলাত ভ্রমণ

কতই আনন্দ দিত। উৎসবের কয়দিন লোকে লোকারণ্য। আর যিনি যে যে বিষয়ে শ্রেষ্ঠ হইতেন, তাঁহার পারিতোষিক কি—সোণা নয়, রূপা নয় একটি “অলিভ” পাতার মুকুট। সেরূপ সম্মান আর কেহ কোথাও পায় না—মধ্যযুগের Tournament যুদ্ধ খেলাও এইরূপ খেলা তাতে জেতার পুরস্কার,—একটি রমণীর স্নেহদৃষ্টি ও সম্মান। অধুনা সোণা রূপার “কাপ” উপহার দেওয়া প্রথা হইয়াছে। কিন্তু গ্রীসে সুধুই অলিভ পাতা। স্পার্টার আইনকর্ত্তা লাইকারগসের কঠোর নিয়মানুসারে স্পার্টার শ্রেষ্ঠ উপাদেয় খাদ্য ছিল Black broth, সে একরূপ তরকারীর ডালনা মাত্র। এই সামান্য উপলক্ষ করিয়াই তখন তাঁহারা কত বড় হইতে পারিয়াছিলেন।

 এই গেল একতা বন্ধনের একটি উপলক্ষ। আর একটি উপলক্ষ Delphic oracle “ডেলফি” মন্দিরের ভাগ্যগণনা। সে স্থান একটি ভাগ্যগণনার স্থান মাত্র; তীর্থযাত্রার মত সবাই সে স্থানে যাইয়া ভাগ্য পরীক্ষা করিতেন। একটি ছোট বালিকাকে একটি বেদীতে বসাইয়া তাঁহার চারিদিকে ধূপ ধুনার ধোঁয়া দেওয়া হইত। ক্ষণেক পরেই বালিকাটি অজ্ঞান হইয়া পড়িতেন। তখন তাঁহাকে যা জিজ্ঞাসা করা হইত, তার তিনি যথাযথ উত্তর দিতেন। সে ভবিষ্যৎ বাণী অধিকাংশ সময়েই না কি ঠিক হইত।

 পূর্ব্বোক্ত লাইকারগসের কঠোর নিয়ম পালন করিয়া অল্প দিনেই স্পার্টা অতিশয় প্রতাপান্বিত হওয়ায় যখন এথেন্স ও স্পার্টার যুদ্ধ বাধে—তখন এথিনিয়নরা ভীত হইয়া এই স্থানে পরামর্শ লইতে যাইলেন। ভবিষ্যৎ বাণী হলো—“তোমরা তিন চোখোকে সৈন্যাধ্যক্ষ কর, যুদ্ধে জয় হইবে।” তিন চোখো কে তা ঠিক করিতে না পারিয়া তাঁহারা এক চোক কাণা এক গুরু মশাইকে ঘোড়ায় চড়িয়া যাইতে দেখিয়া ঠিক করিলেন, যে ইনিই “তিন চোখো”। তিনি সৈন্যাধ্যক্ষ হইয়া ওজস্বিনী