সূৰ্য্যবংশী [ ১৪৭ ] সূৰ্য্যবংশী লাড় তলে গঙ্গা আনয়ন করিয়া ছিলেন । ভগীরথের পুত্র নাভাগ, তাহা হইতে অম্বরীষ, অম্বরীষের পুত্র সিন্ধুদ্বীপ, তৎপুত্র শ্রুভায়ু, শুভায়ুর পুত্র ঋতুপর্ণ, তাহার পুত্র কন্সাসপাদ, তৎপুত্ৰ সৰ্ব্বকৰ্ম্ম, তাহার পুত্র অনরণ্য, তৎপুত্র নিম্ন, নিম্ন হুইতে অনমিত্র, তাহার পুত্র রঘু, তৎপুত্র দিলীপ, দিলীপের পুত্র অজ, অন্ধ হইতে দীর্ঘবাহ, তৎপুত্র অজপাল, তাহার পুত্র দশরথ, এই দশরথের গৃহে ভগবান বিষ্ণু রাম, লক্ষ্মণ, ভরত ও শক্রয় এই চারি মুক্তিতে জন্ম গ্রহণ কয়েন । বাল্মীকি নারদের আদেশে ইহারই চরিত্র অবলম্বন করিয়া রামায়ণ রচনা করেন। সীতার গর্ভে রামচন্দ্রের কুশলব নামে যমজ দুই পুত্র হর । এই কুশের পুত্র অতিথি । ইহার পুত্র নিবধ, নিষধের পুত্র নল, নল হইতে নভ, নভের পুত্র পুওরীক, ইহার পুত্ৰ সুধম্বা, তৎপুত্র দেবানীক, তৎপুত্র অীনাশ্ব, তাঙ্গর পুত্র সহস্রাশ্ব, তৎপুত্র চন্দ্রলোক, তৎপুত্র তারাপীড়, তারাপীড়ের পুত্র চন্দ্ৰপৰ্ব্বত, তৎপুত্র ভানুরথ, তৎপুত্র শ্রতাযুঃ । এই সকল রাজগণ ইক্ষাকুর বংশধর এবং ইহারাই সুর্য্যংশ বলির জগতে কীৰ্ত্তিত হইরা থাকেন। (অগ্নিপু ২৮৩ অ') সুর্য্যবংশের বিবরণ মৎস্তপুরাণের ১১ অধ্যায়ে ও গরুড়পুরাণের ১৪১ অধ্যায়ে বিস্তৃত ভাবে লিখিত আছে । - সূৰ্য্যবংশী, বর্তমান রাজপুতদিগের একটি শাখা। অযোধ্যার সুবিখ্যাত স্থৰ্য্যবংশ হইতে উদ্ভূত বলিয়া ইহার আত্মপরিচয় প্রদান করেন। নেপালের মল্লরাজবংশও এইরূপ দাবী করির থাকেন। তাহার বলেন যে, হিউয়েন সিক্সং স্বৰ্য্যবংশের লিচ্ছবি । নামক শাখাসম্ভুত যে অংশুবৰ্ম্মাকে বৈশালীতে রাজত্ব করিতে | দেখিয়াছিলেন, র্তাহারা সেই অংশুবৰ্ম্মার বংশধর । যে প্রবাদের উপর নির্ভর করিয়া কর্ণেল টড স্বৰ্য্যবংশীরদিগের ইতিহাস লিখিয়াছেন, সেই প্রবাদ অনুসারে ২২৪ খৃঃ অব্দ পয্যন্ত স্বৰ্য্যবংশীয়গণ অযোধ্যায় রাজত্ব করিতেছিলেন এবং এই বর্ষে তদানীন্তন রাজা কনকসেন বহুসংখ্যক অনুচর লইয়া পশ্চিমাভিমুখে অযোধ্য হইতে গুজরাটে গমন করেন । তৎপরে স্থৰ্য্যবংশীয়গণ ক্রমে ক্রমে চিতোয়ে যাইয়া উপস্থিত হন । কিন্তু ই হাদিগের অযোধ্যাত্যাগের সময় এইরী কিছু গোলযোগ আছে। কারণ, সুবিখ্যাত উজ্জয়িনীরাজ বিক্রমাদিত্যেয় অযোধ্যাদর্শন সম্বন্ধে যে, জনশ্রুতি বহুলোকের মুখে মুথে প্রচারিত হইয়া আসিতেছে, তাহা হইতে জানা যায় যে, অযোধ্যায় যাক্টর তিনি দেখিতে পান যে ইহা একেবারে বিজন অরণ্যে পরিণত হইয়াছে এবং বহুকষ্ট্রে পূৰ্ব্বত্তন দেবমন্দির ও রাজপ্রাসাদের স্থান নির্ণয় করির সেই খানে তিনি নুতন: অযোধ্যার প্রতিষ্ঠা করেন। ইহা খৃঃ পূঃ ৫• অন্ধের পরে হইতে পারে না । যাহ। হউক, স্বৰ্য্যযংশের অযোধ্যাত্যাগ সম্বন্ধে এই একটি মাত্র জনশ্রুতির উপর নির্ভর করিতে হয় । বর্তমান সময়ে চিতোর ধ্যতীত উত্তর পশ্চিম প্রদেশের বহু স্থানে সুর্য্যবংশীয় লোক দেখিতে পাওরা যায়। ইহাদের মধ্যে প্রকৃতপক্ষে কেহ স্বৰ্য্যবংশীয় কি না তাহ জানিবার কোন উপার নাই । অধ্যাপক ভাণ্ডারকর নিঃসংশয়ে প্রমাণ করিয়া ছেন ষে, মেবারের রাণীগণ পৰ্য্যন্ত রামচন্দ্রের বংশধর নহেন । প্রকৃতপক্ষে তাহারা মূলত-ব্রাহ্মণ। ই-হাদিগেরই যখন এই অবস্থা তখন অপরের সম্বন্ধে ত সবিশেষ সন্দেহ হইবারই কথা । দৃষ্টান্তস্বরূপ থেরি জেলায় খয়েরাগড় পরগণায় পাহাড়ী ছত্রীরাজগণের কথা ধরা যাইতে পারে। ইহার নিম্নলিখিতরূপ আত্মপরিচয় প্রদান করিয়া থাকেন— ই হাঙ্গের বংশ রাজা সুখুরতের সমর পর্য্যস্ত সরস্বতী নামৰু স্থানে রাজত্ব করিয়াছিলেন। তৎপরে তাহার পুত্র মছমদেব লোকজন লইর অযোধ্যায় গমন করেন। এখানে তিনি ১৮ পুরুষ পৰ্য্যস্ত রাজত্ব করিতে থাকেন। তাহার পরে মিত্রসেন ভারতখণ্ডের রাজা হইরা বসেন এবং ১৮ পুরুষ রাজত্ব করিবার পরে তাহারা কুমায়ুনের কফার নামক স্থানে যাইয়। বাস করিতে আরম্ভ করেন । এষ্টস্থানেও ক্রমে ক্রমে এই বংশীয় ৪৮ জন রাজা রাজদণ্ড পরিচালনা করেন। তৎপরে সারঙ্গদেব কাথোঁর নামক স্থানে যাইর রাণধানী স্থাপন করিয়াছিলেন । ইহার বিশ পুরুষ পরে রাজা অৰ্জুনপালের সময়ে সম্রাট আকবর ভারতের সিংহাসনে আরোহণ করেন । স্বৰ্য্যবংশ বলিয়া গৌরব প্রকাশ করিলেও অনেকেই ইহ|দিগকে ছত্ৰী বলিয়া স্বীকার করেন না । এমন কি আহবান, জনবার এবং রারেকবাগুদিগের সঙ্গে কস্তার বিবাহ দিতে গেলে হহাদিগকে বহু মুদ্র পণস্বরূপ প্রধান করিতে হয় । মধ্যপ্রদেশের রামটেক নামক স্থানে ও কোন সময়ে বোধ হয় স্বৰ্য্যবংশীয়দিগের প্রভাব বিস্তৃত হইয়াছিল । এখানে একটি সুপ্রাচীন ফুগের ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান আছে । অম্বালার দিক্ হইতে এই দুর্গে আরোহণ করিতে হইলে একটী বৃক্ষরাজিসমাকীর্ণ পাহাড়ের নীচ দিয়া যাইতে হর। এই পাহাড়ের শীর্ষদেশে একটী সুরক্ষিত গ্রীষ্মাবাস দেখিতে পাওয়া যার । প্রবাদ এইরূপ ষে, কোন স্বৰ্য্যবংশীয় রাজা কহা নিৰ্ম্মাণ করাইয়াঞ্ছিলেন । রামটেকের কতকগুলি অতি প্রাচীন অট্টালিকাও স্বৰ্য্যবংশীয়দিগের নিৰ্ম্মিত বলিয়া প্ৰসিদ্ধ । সূৰ্য্যবংশী লাড়, দক্ষিণ গুজরাট বা লাটবাসী জাতিবিশেষ । ইহরাও স্বৰ্য্যবংশ হইতে উদ্ভূত বলিয়া আত্মপরিচয় প্রধান করিয়া থাকে। ইহুদিগের অন্ত নাম খাটিক ( কসাই ) । প্রায় সমস্ত
পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/১৫৩
অবয়ব