এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বঙ্গদেশ (ইংরাজ-শাসন)
[৪৬৪]
বঙ্গদেশ (ইংরাজ-শাসন)
| ভারতবর্ষের গবর্ণর-জেনারল। | ||
| লর্ড উইলিয়ম বেণ্টিঙ্ক | ১৮২৮ জুলাই ৪ | ১৮৩৫ মার্চ ২০ |
| সর চার্লস মেটকাফ্ | ১৮৩৫ মার্চ ২০ | ১৮৩৬ মার্চ ৪ |
| লর্ড অকলাণ্ড | ১৮৩৬ মার্চ ৪ | ১৮৪২ ফেব্রু ২৮ |
| লর্ড এলেনবরো | ১৮৪২ ফেব্রু ২৮ | ১৮৪৪ জুলাই ২৩ |
| লর্ড হার্ডিঞ্জ | ১৮৪৪ জুলাই ২১, | ১৮৪৮ জানু ১২, |
| মারকুইস অব্ ডালহৌসী | ১৮৪৮ জানু ১২, | ১৮৫৬ ফেব্রু ২৯, |
| আরল্ ক্যানিং | ১৮৫৬ ফেব্রু ২৯ | |
| ভারতবর্ষের গভর্ণর জেনারল ও ভাইসরয়। | ||
| লর্ড ক্যানিং | ১৮৫৮ নভে ১ | ১৮৬২ মার্চ ১২, |
| লর্ড„ এলগিন্ | ১৮৬২ মার্চ ১২, | |
| সর্ রবার্ট নেপিয়ার | ১৮৬৩ নভে ২১, | ১৮৬৩ ডি ২, |
| সর্ উইলিয়ম ডেনিসন | ১৮৬৩ ডিসে ২, | ১৮৬৪ জানু ১২, |
| সর্ জন লরেন্স | ১৮৬৪ জানু ১২, | ১৮৬৯ জানু ১২, |
| লর্ড মেও | ১৮৬৯ জানু ১২, | |
| সর্ জন ষ্ট্রাচি | ১৮৭২ ফেব্রু ৯, | ১৮৭২ ফেব্রু ২৩, |
| লর্ড নেপিয়ার | ১৮৭২ ফেব্রু ২৩, | ১৮৭২ মে ৩, |
| লর্ড নর্থব্রুক | ১৮৬২ মে ৩, | ১৮৭৬ এপ্রিল ১২ |
| লর্ড লিটন | ১৮৭৬ এপ্রিল ১২, | ১৮৮০ জুন ৮ |
| লর্ড„ রিপন | ১৮৮০ জুন ৮, | ১৮৮৪ ডিসে ১৩ |
| লর্ড„ ডাফরিন | ১৮৮৪ ডিসে ১৩, | ১৮৮৮ ডিসে ২৭ |
| লর্ড„ লান্সডাউন | ১৮৮৮ ডিসে ১০ | ১৮৯৪ জানু ২৭, |
| লর্ড„ এলগিন | ১৮৯৪ জানু ২৭, | ১৮৯৯ জানু ৬ |
| লর্ড কার্জ্জন | ১৮৯৯ জানু ৬, | ১৯০৫ ডিসে ১৮ |
| লর্ড মিণ্টো | ১৯০৫ ডিসে ১৮ | |
ছোট লাটের শাসন।
হইবার সঙ্গে সঙ্গে কলিকাতায় ও মফঃস্বলে রেজিষ্টরি অফিস স্থাপিত হইল।
কাম্বেলের সময়ে (১৮৭১ খৃঃ অব্দে) সর্ব্ব প্রথম বাঙ্গালার জনসংখ্যা অবধারিত হয়। এই বৎসরেই রাস্তানির্ম্মাণ ও পুনঃসংস্কার এবং খাল প্রভৃতি খনন জন্য “পথকর” স্থাপিত হয়। এই কার্য্যের সুবিধার জন্য তিনি “সব্ ডিপুটী” ও “কানুনগো” পদ সৃষ্টি করেন। ঐ সময় হইতেই স্কুল ও কলেজে ব্যায়াম শিক্ষার ব্যবস্থা হইয়াছিল। ১৮৭৪ খৃঃ অব্দের ৭ই ফেব্রুয়ারী আসাম প্রদেশের শাসনভার বঙ্গদেশের লেপ্টেনাণ্ট গবর্ণরের হস্ত হইতে একজন চিফ কমিশনরের হস্তে অর্পিত হয়। ১৮৭৪ খৃষ্টাব্দ হইতে ১৮৭৭ অব্দ পর্য্যন্ত সর রিচার্ড টেম্পল বাঙ্গালার লেপ্টেনাণ্ট গবর্ণর ছিলেন। তাঁহার আমলে শাসনকার্য্যের সুবিধার জন্য অনেকগুলি মহকুমা সংস্থাপিত এবং অনেক জেলার সীমা পরিবর্ত্তিত হইয়াছিল। ১৮৭৬ খৃঃ অব্দে নামজারি আইন প্রচলিত হইয়া সকলের ভূমিসম্বন্ধীয় স্বত্ব লিপিবদ্ধ হয়। এই বৎসরে কলিকাতা মিউনিসিপালিটিতে প্রথম নির্ব্বাচনপ্রথা প্রবর্ত্তিত হয়। সর আস্লী ইডেনের সময়ে (১৮৮৬–৮২) বেহারের আদালতে ও সরকারী কার্য্যে পারসীর পরিবর্ত্তে “কায়েথী” ভাষা প্রচলিত হয়। ১৮৭৮ অব্দে বিলাতে না যাইয়া যাহাতে অপেক্ষাকৃত অল্প বেতনে এতদ্দেশীয় ব্যক্তিগণ সিবিল সার্ব্বিসে প্রবিষ্ট হইতে পারে, তদ্বিষয়ে নিয়ম প্রচলিত হয়। ঐ সময়ে কয়েকজন ‘ষ্টাচুটারি সিবিলসার্ব্বিস’ পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছিলেন। এই সময়ে অনেক ডাকঘর সংস্থাপিত হয় এবং ১৮৮০ অব্দে ডাকের ‘মনিঅর্ডার’ ও ‘পোষ্টকার্ড’ প্রচলিত হয়। ১৮৮১ অব্দে দ্বিতীয়বার বাঙ্গালাদেশের জনসংখ্যা নির্দ্ধারণ করা হয়। বাঙ্গালায় খোলাভাটী সংস্থাপিত হওয়ায় এই সময়ে বাঙ্গালায় সুরাপানের স্রোত প্রবাহিত হইতে থাকে। ইহার পরে সর রিভার্স টম্প্সন সাহেব (১৮৮২–৮৭ খৃষ্টাব্দে) বাঙ্গালার লেপ্টেনাণ্ট গবর্ণর হন। তিনি ‘এগ্রিকালচরেল’ বা কৃষিবিভাগ স্থাপন এবং মফঃস্বল মিউনিসিপালিটিতে নির্ব্বাচনপ্রথা প্রবর্ত্তিত করেন। ১৮৮৩–৮৪ অব্দে কলিকাতায় আন্তর্জাতিক প্রদর্শনী (International Exhibition) নামক মহামেলা খোলা হয়। এই সময়ে বঙ্গীয় প্রজাস্বত্ববিষয়ক আইন বিধিবদ্ধ হইয়াছিল। অনেক স্থলে নূতন রেলওয়ে এবং অনেক ডাক ও টেলিগ্রাফ আফিস সংস্থাপিত হয়। এই সময়ে বেথুন স্কুল কলেজে পরিণত হয়। কতিপয় দেশীয় কৃতবিদ্য ব্যক্তি মিলিত হইয়া “নেশানাল কন্গ্রেস” বা জাতীয় মহাসমিতি স্থাপন করেন। ১৮৮৬ খৃঃ অদে কলিকাতায় উহার দ্বিতীয় অধিবেশন হয়। টম্প্সন সাহেবের