আমলে কেরাণী কমিশন ও আবগারী কমিশন নিয়োজিত হয়, কিন্তু অদ্যাপি তদনুসারে কোন কার্য্যই হয় নাই। উড়িষ্যা “কোষ্ট ক্যানাল” নামক খাল তাঁহার সময়ে কাটা ও খোলা হয়। অতঃপর সর ষ্টুয়ার্ট কলভিন্ বেলি বাঙ্গালার লেপ্টেনাণ্ট গভর্ণর হন (৩ এপ্রিল, ১৮৮৭)। তৎপরে সর চার্লস্ ইলিয়ট ডিসেম্বর মাসে ১৮৯০ খৃষ্টাব্দে বাঙ্গালার লেপ্টেনাণ্ট গবর্ণর হইলেন। এই বৎসর ডিসেম্বর মাসে কলিকাতায় নেশনেল কন্গ্রেসের ষষ্ঠ অধিবেশন হয়। ১৮৯১ খৃঃ অব্দের ২৬এ ফেব্রুয়ারি তৃতীয়বার বঙ্গদেশের জনসংখ্যা নির্দ্ধারণ করা হয়। সর চার্লস্ ইলিয়ট ৬ মাসের জন্য অবকাশ গ্রহণ করায় স্যার এণ্টনি প্যাট্রিক ম্যাকডোনেল সাহেব প্রতিনিধি লেপ্টেনাণ্ট গবর্ণর হইয়াছিলেন (জুন ১৮৯৩ খৃষ্টাব্দে)। ১৮৮৫ অব্দের ডিসেম্বর মাসে সর আলেকসান্দার মেকেঞ্জি বাঙ্গালার লেপ্টেনাণ্ট গবর্ণর হন, তিনি মিউনিসিপাল বিলের খস্ড়া প্রস্তুত করিয়া যান। তাঁহার পীড়ার অবকাশে মহামান্য চার্লস্ সিসিল স্টিভেন্স সাহেব প্রতিনিধি লেপ্টেনাণ্ট গবর্ণর হইয়াছেন। তদনন্তর উড্বরণ সাহেব বাঙ্গালার ছোট লাট হন। তিনি মিউনিসিপাল বিল অনুমোদন করিয়া তাহা কার্য্যে পরিণত হইতে আদেশ করেন। তাঁহার সময়ে বাঙ্গালায় ‘প্লেগ’ পীড়া দেখা যায়। ঐ প্লেগের সময় তিনি নিজ জীবনের মায়া পরিত্যাগ করিয়া কলিকাতার প্লেগ নিপীড়িত পল্লীতে পরিভ্রমণ করিয়াছিলেন। তাঁহার এই উদারতায় সকলে মুগ্ধ হইয়াছিলেন। যে সকল বস্তিতে অনেক লোক মারা পড়িতেছিল, তিনি তাহা ভাঙ্গিয়া দিতে আদেশ দেন। তাঁহার পর বর্ত্তমান ছোটলাট ফ্রেজার বাহাদুর বিভক্ত বাঙ্গালার শাসনকর্ত্তা হইয়া ধীর পাদ বিক্ষেপে রাজনৈতিকমার্গ অনুসরণ করিতেছেন।
বাঙ্গালার লেপ্টনাণ্ট গভর্নরগণ
| মাননীয়সর ফ্রেডারিক জে, হালিডে | ১৮৫৪ এপ্রিল ২৮, |
| মাননীয়সর„ জন পি, গ্রাণ্ট | ১৮৫৯ মে প্রিল ৪,১, |
| মাননীয়সর„ সেসিল বিডন K. C. S. I, | ১৮৬২ এপ্রিল ২৪, |
| মাননীয়সর„ উলিয়ম গ্রে K. C. S. I,„ | ১৮৬৭ এপ্রিল„ ২৪, |
| মাননীয়সর„ জর্জ কাম্বেল K. C. S. I,„ | ১৮৭১ মার্চ্চ প্রল ৪,১, |
| মাননীয়সর„ রির্চাড টেম্পল্ Bart. K. C. S. I,„ | ১৮৭৪ এপ্রিল ,ল ৪,৯, |
| মাননীয় আস্লী ইডেন C. S. I. C.I.E., | ১৮৭৭ জানুয়ারী ৮, |
| সর ষ্টুয়ার্ট সি, বেলী K.C.S.I, C.I.E, | ১৮৭৯ জুলাই ১৫ |
| (মাননীয় আস্লী ইডেনের বিশেষ কার্য্যের অবসরে অস্থায়িরূপে কার্য্য করেন) | |
| সর„ অগাষ্টাস্ রিভার্স টম্পসন C.S.I, C.I.E, | ১৮৮২ এপ্রিল ২৪, |
| মিঃ এচ, এ, ককরেল I.C.S, C.I.E, | ১৮৮৫ আগষ্ট ১১, |
| (রিভার্স টম্পসনের ছুটীর অবকাশে অস্থায়িরূপে কার্য্য করেন) | |
| সর ষ্টুয়ার্ট সি, বেলী | ১৮৮৭ এপ্রিল ২, |
| সর„ চার্লস্ আল্ফ্রেড্ এলিয়ট K.C.S.I, | ১৮৯০ ডিসেম্বর ১৭, |
| সর„ আণ্টনি পাট্রিক ম্যাকডোনেল K.C.S.I. | ১৮৯৩ মে ম্বর ৩০,৩০, |
| (উক্ত বর্ষের ৩০এ নবেম্বর পর্য্যন্ত এলিয়টের ছুটীর সময় কার্য্য করেন) | |
| মাননীয় সর আলেকজান্দার মেকেঞ্জী K.C.S.I, | ১৮৯৫ ডিসে, ১৮ |
| মাননীয় চার্লস্ সি, ষ্টিভেন্স C.S.I, | (আলেকজান্দার মেকেঞ্জীর অবকাশে ১৮৯৭ খৃষ্টাব্দের ২২এ ডিসেম্বর পর্য্যন্ত কার্য্য চালান) |
| মাননীয় সর জন উড্বরণ I.C.S, K.C.S.I, | ১৮৯৮ এপ্রিল ৭, |
| মাননীয়„ জে, এ, বোর্ডিলোন্ V.D. I.C.S, C.S.I, | ১৯০২ নভেম্বর ২২ এক্টিং |
| মাননীয়„ সর এ, এচ, এল ফ্রেজার M.A, I.C.S, K.C.S.I, | ১৯০৩ নভেম্বর ২, (তাঁহার অবকাশে ১৯০৬ খৃঃ জুন, মাননীয় এল্, হেয়ার কার্য্য করেন। |
| পূর্ব্ববঙ্গ ও আসামের লেপ্টেনাণ্ট গবর্ণর। | |
| মাননীয় সর, জে, বি, ফুলার I.C.S, K.C.S.I, C.I.E, | ১৯০৫ অক্টোবর |
ইংরাজ শাসনে বাঙ্গালার অবস্থা।