প্রথম পালা
দরিদ্রনারায়ণের মোহভঙ্গ
বেদের গল্প
য়ুরোপে-এসিয়ায় পৃথিবীর ষষ্ঠাংশ জোড়া প্রকাণ্ড রুশমহাদেশে যুগান্তর হওয়ার আগে, তার প্রায় সাত ভাগের এক ভাগ ছিল মরু, তাও বাড়তেই চলেছিল। মরু বলতে জনশূন্য জলহীন বালি ধু ধু করার ছবি মনে আসে। আসলে, কিন্তু, দৃশ্যটা তত ফাঁকা নয়। USSR-এর কথা যখন হচ্ছে, তখন রুশের মধ্যে সবচেয়ে লম্বা-চওড়া “কারা-কুম” (কালো বালি) মরুর কথাটাই ধরা যাক।
উপরে তো বালি, কিন্তু কিছু দূর খুঁড়লে তলার ভিজে মাটি বেরিয়ে পড়ে। ও দেশের বর্ষা হয় বসন্তকালে, সে সময় বালির উপর এখানে-ওখানে কাটা-ঘাস, ডাঁটা-সার-সরু পাতার গাছ, এ রকম কিছু কিছু উদ্ভিদ গজায়। চেপটা-গড়নের ঝাঁক্ড়া পাতার বাহার দিতে গেলে গাছের ঘড়া ঘড়া জল খাওয়া লাগে, এমন জায়গায় তা তো জোটে না। ঢেউখেলানো বালির খোঁদলে বর্ষার জল জমে, তাতে দেখা দেয় পাঁকের মাছ; আর উপরে কিলবিল করে বেলে সাপ। মাছগুলো কাদার মধ্যে থেকে মুখ বাড়িয়ে সোজাসুজি হাওয়ার নিশ্বেস টানতে শিখেছে, আর সাপগুলো রালিতে সাঁতরে বেড়ানো অভ্যেস করেছে। মরুজীবিকে মরুভূমির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। যেমন উট, কাঁটা খেয়ে জল না খেয়ে চালিয়ে দেয়; বেলে রঙের সিংহকে তার খাদ্যসম্বন্ধীদের ঠাওর হয় না, নইলে তারা পালিয়ে বাঁচত, সিংহ অনাহারে মরত।
মানুষের মধ্যে, ঘুরঘুরে তুর্কীবেদের দল বসন্ত-বর্ষার মর্সুমে এই
১৩