বিষয়বস্তুতে চলুন

পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পালান্ত পরিচ্ছেদ

 তবে USSR-এর যদি পতন আরম্ভ হয়েই থাকে, সেটা বোঝার জন্যে মহা অনুসন্ধানে মাতার কোনো দরকার নেই,—তাতে আমাদের লাভটা কী। আমরা তো আহ্লাদ করে USSR-এর অভ্যুদয়ের কথা বলতে বসেছিলাম, শুনতে তোমাদিকে ডেকেছিলাম,—তাঁদের ভালো দেখে কিছু শিখব বলে, তা নেহাত না পারলেও তাঁদের সুগতি দেখে আনন্দ করব বলে। মরণদশা দেখার জন্যে সাতসমুদ্র তেরো নদী পার হওয়া লাগবে কেন, দুয়োরের গোড়ায় হিন্দুজাতের গঙ্গাযাত্রা তো রোজই চলেছে।

ভয় নেই

 তবে শোনো, নাতিনাতনীরা, যারা এতদূর পর্যন্ত ধৈর্য ধরে এ বইটা পড়েছ—এখন পালার কথা শেষ হয়েছে, এইবার দাদাগিরি ফলিয়ে তোমাদের উপর কিছু উপদেশ ঝেড়ে বিদায় করতে চাই। তোমরা যদি মুখ চাওয়াচাওয়ি করে নিজেদের মধ্যে ফিসফিস কর—“আচ্ছা বুড়োর পাল্লায় পড়েছি, দম-দেওয়া গ্রামোফোনের মতো থামতে পারে না।” তাহলে মনে করিয়ে দেব তোমাদেরও ছোটোবেলার প্রশ্নের স্রোত অফুরন্ত ছিল, তার ঠেলা তো বুড়োকেই সামলাতে হয়েছে। তাই এখন শোনবার ডাক পড়লে ফোঁস করা চলবে না। তাছাড়া শেষে একটু মুরুব্বিয়ানার ঢং না করলে মা-বাপে তোমাদিকে আমার কাছে আর আসতেই দেবেন না। হাজার হোক, তাঁরা সেকেলে লোক, মনে করেন ছেলেমেয়েরা মাঝে মাঝে বকুনি না খেলে বকে যাবার ভয় থাকে।

 তাই যা বলি, শুনে যাও।

 আমাদের দেশের, আমাদের জাতের গতিক বড়ো ভালো নয়, পাল।

১৮৬