বিষয়বস্তুতে চলুন

পাতা:বিশ্বের উপাদান - চারুচন্দ্র ভট্টাচার্য (১৯৫২).pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
উপাদানের প্রকৃতি
৩৯

ইহাতে আছে কতকগুলি আঁকজোখ, কতকগুলি হিসাব, কতকগুলি ব্যবস্থাপত্র যদ্দ্বারা প্রাচীন বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত ঘটনাসমূহ নিখুঁত ভাবে মীমাংসিত হইতে পারে। হাইসেনবার্গের যুক্তির ধারা পদার্থবিদ্যাকে দর্শনশাস্ত্রের কিনারায় লইয়া গেল। যুক্তির মধ্যে যন্ত্রপাতির কোনও স্থান নাই, থাকিতে পারে না; ইহার একমাত্র সম্বল হইল মানবের অন্তরস্থ বুদ্ধি। যুক্তির ধারা মোটামুটি এই। মনে করা যাক, দূরে একখানা পাথর রহিয়াছে, আমি উহাকে দেখিব, উহার মাপজোখ লইব। দেখিবার জন্য উহার উপর আলোক ফেলিলাম। আলোক পাথরের উপর পড়িয়া উহাকে স্থানচ্যুত করিবে না, সুতরাং আমার মাপজোখে কোনও ভুল হইবে না। তারপর কোনও বস্তুর যদি গোড়াকার অবস্থা জানা থাকে এবং উহার চলিবার নিয়মকানুন যদি জ্ঞাত হওয়া যায় তবে পরে যে-কোনও সময় উহার অবস্থিতি আমরা নির্ধারণ করিতে পারি। হাইসেনবার্গ্‌ বলিলেন যে, পরমাণুর সম্বন্ধে এ-সব নিয়ম খাটিতে পারে না; পরমাণুর পূর্ব অবস্থা তো আমরা রশ্মির সাহায্যে নির্ধারণ করিব। রশ্মি পরমাণুর মধ্যে যদি ক্রিয়া চলে তবে মাপজোখ হইবে কিরূপে? অতএব দেখা যাইতেছে যে, বাহ্যজগৎ সম্বন্ধে যে-সব যুক্তির ধারা গৃহীত হইয়াছে পরমাণুজগতে সে-সব যুক্তি চলে না। বিজ্ঞানের দৃঢ় ভিত্তি তবে কি একেবারে চূর্ণ হইয়া গেল? তবে কি বিজ্ঞান ভবিষ্যতের অবস্থা সম্বন্ধে কিছুই বলিতে পারে না, এবং যদি পারে তো গোড়াকার অবস্থা সম্বন্ধে কিছু না জানিয়া একেবারে ভবিষ্যদ্বাণী করে? হাইসেনবার্গের মতে শেষ অবধি কি এই দাঁড়াইল যে, পরমাণু-জগৎ সম্বন্ধে আমরা কোনও দিন কোনও জ্ঞানলাভ করিতে পারিব না? এ কথা কোনও নির্দ্দিষ্ট পরমাণু সম্বন্ধে ঠিক; তবে আমরা সোজাসুজি একটা সমষ্টিগত হিসাব পাইব। প্রাচীন পদার্থবিদ্যায় যে গড় হিসাব