বিষয়বস্তুতে চলুন

পাতা:বিশ্বের উপাদান - চারুচন্দ্র ভট্টাচার্য (১৯৫২).pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৪
বিশ্বের উপাদান

মনকে পীড়া দিতেছে, আমার দেহ অবসন্ন হইয়া আসিতেছে, এই খানেই আমার যাত্রা শেষ করিব।” দেবদূত তখন অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, “ভগবানের এ রাজত্বের শেষ নাই, আবার দেখো, আরম্ভও নাই।”

 এই ব্রহ্মাণ্ড! কিন্তু ইহা যতই বিরাট হোক, যতই কল্পনাতীত হোক, ইহার মূলে রহিল মাত্র দুইটি কথা—শক্তি ও তড়িং। পদার্থ শক্তির রূপান্তরিত অবস্থা মাত্র, কিন্তু শক্তির হ্রাসও নাই বৃদ্ধিও নাই; শক্তি অবিনশ্বর। আর তড়িৎও অবিনশ্বর।

 এই অবিনশ্বরের পর্যায়ে অন্য দুইটা কথা আসিয়া পড়ে, তাহা হইল ভরবেগ (momentum) এবং কৌণিক ভরবেগ (angular momentum)।