বিষয়বস্তুতে চলুন

পাতা:বিশ্বের উপাদান - চারুচন্দ্র ভট্টাচার্য (১৯৫২).pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৬
বিশ্বের উপাদান

 ১৯১৪ সালে মিলিক্যান এ সম্বন্ধে গবেষণা আরম্ভ করিলেন, কিন্তু যুরোপীয় মহাযুদ্ধের জন্য কাজ বেশীদূর অগ্রসর হইল না। ১৯২১ সালে মিলিক্যান এ সম্বন্ধে আবার মনোনিবেশ করিলেন। পর্বতশিখরে, গভীর হ্রদে, আকাশে খুব উচ্চে এই রশ্মির তীব্রতা সম্বন্ধে মিলিক্যান অনুসন্ধান আরম্ভ করিলেন। তিনি একটি যন্ত্র নির্মাণ করিলেন যাহাতে উষ্ণতা, বায়ুর চাপ, তড়িৎ-নির্দেশক যন্ত্রে পাতা মুড়িবার হার, স্বতই লিখিত হয়। যন্ত্রটির প্রধান বিশেষত্ব এই যে, উহা ওজনে মাত্র সাত আউন্স্‌। ইহার সহিত দুইটি বেলুন যুক্ত করিয়া দেওয়া হইল, স্ফীত অবস্থায় প্রত্যেকটির ব্যাস ১৮ ইঞ্চি মাত্র। বেলুন দুটি হালকা গ্যাসে ভরিয়া দেওয়ায় উহারা উপরে উঠিতে লাগিল। খুব বেশী উঁচুতে উঠিয়া একটি ফাটিল; তখন আর একটি প্যারাসুটের ন্যায় কাজ করিল এবং সমস্তটি ধীরে ধীরে নামিতে লাগিল। একটি পরীক্ষার যন্ত্রটি প্রায় ১০ মাইল উর্ধ্বে উঠিল, সেখানে শৈত্য—৬০° ডিগ্রি সেণ্টিগ্রেড; উঠিতে সময় লাগিয়াছিল ১১৫ মিনিট, নামিতে ৭৬ মিনিট। এই দশ মাইলের মধ্যে পৃথিবীর উপরিস্থিত বায়ুর প্রায় ১০ ভাগের ৯ ভাগ আছে। পরীক্ষায় কয়েকটি ব্যাপার লক্ষিত হইল। যত উপরে উঠা যায় রশ্মির তীক্ষ্ণতা তত বাড়ে এবং যে হারে বাড়ে তাহাতে এই প্রমাণ হয় যে, এই রশ্মি বায়ু দ্বারা খুবই অল্প পরিমাণে শোষিত হয়। জলের মধ্য দিয়া যাইলেও রশ্মির তীব্রতা যে খুব অল্প পরিমাণে হ্রাস পায়, পৃথিবীর বিভিন্ন স্থানে নানা পরীক্ষা হইতে তাহা প্রমাণিত হইল। সকল পরীক্ষা হইতে এই সিদ্ধান্ত করা হইল যে, এই রশ্মির উৎপত্তি পৃথিবীর কোথাও নয়, কোনও নির্দিষ্ট দিক হইতে ইহা আসিতেছে না, ইহা ছায়া ফেলে না। মিলিক্যান বলিলেন পৃথিবী হইতে দূরে, বহুদূরে, সরল মৌলিক পদার্থ হিলিয়ম, কার্বন, সিলিকন প্রভৃতিতে পরিণত হইতেছে; তজ্জনিত যে শক্তির