তৃতীয় পরিচ্ছেদ
বাসায় প্রত্যাগমন করিয়া আপনার বেশ পরিবর্ত্তন কারলাম। সেই দেশীয় মাঝিদিগের ন্যায়—কাপড় পরিধানপূর্ব্বক বহির্গত হইলাম। রাত্রি প্রায় দ্বিপ্রহর। পূর্ব্বোক্ত নদীর পার্শ্ব অবলম্বন করিয়া যে স্থানে মস্তকটী পাওয়া গিয়াছিল, সেই দিকে গমন করিতে লাগিলাম। সেই সময় আমার মনে নিম্নলিখিত চিন্তাটী আসিয়া উপস্থিত হইল।
“খুব সম্ভবতঃ স্ত্রীলোকটীর ভ্রম হইয়াছে। যাহা হউক, দেহ কিম্বা পরিধেয় বস্ত্র প্রাপ্ত হইলেই কতকটা রহস্যভেদ করিতে সমর্থ হইব।”
পূর্ব্বকথিত পাহাড়ের পাদদেশে গমন করিয়া দেখিলাম, একখানি নৌকা সেইস্থানে বাঁধা রহিয়াছে। আমিই ইতিপূর্ব্বে লোক দ্বারা এই নৌকাখানি এই স্থানে রাখাইয়াছিলাম। পাহাড়ের নিম্নদেশে একটী বৃহৎ জলাময় গহ্বর দেখা গেল, আমি নৌকা খানিতে উঠিয়া সেই গহ্বরের মধ্যে প্রবিষ্ট হইলাম। এইরূপে কিছুদূর গমন করিবার পর জল অল্প হইয়া আনিতে লাগিল। অবশেষে নৌকাখানি শুষ্ক জমিতে এরূপ ভাবে বন্ধ হইয়া গেল যে, কিছুতেই উহাকে সেইস্থান হইতে স্থানান্তরিত করিতে সমর্থ হইলাম না। তখন অনন্যোপায় হইয়া, আমার লণ্ঠনটী জ্বালিলাম। এবং কিয়ৎক্ষণ পরে নৌকা হইতে অবতরণ পূর্ব্বক ক্রমেই অগ্রসর হইতে লাগিলাম। এইরূপে কিছুদূর