বিষয়বস্তুতে চলুন

পাতা:বিষম ভ্রম (প্রথম অংশ) - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
দারোগার দপ্তর, ১১১ সংখ্যা।

আস্তে আস্তে তাহার কাণের নিকট মুখ লইয়া গিয়া কহিলাম— “কোনও শব্দ করিও না। যদি কর, তাহা হইলে এই ছুরিকা তোমার হৃদয়ে সজোরে বিদ্ধ করিয়া দিব।”

 আমার কথা শুনিয়া লোকটী চুপ করিয়া রহিল। আমি আমার পরিধেয় বস্ত্রের মধ্য হইতে হাতকড়ি বাহির করিয়া তাহার হস্তে পরাইয়া দিলাম। মুখে কাপড় জড়াইয়া বাঁধিলাম। তাহার পর তাহার স্বর অনুকরণ করিয়া কহিলাম “তোমাদের একজন শীঘ্র আমার নিকট আইস। মৃতদেহটী প্রাপ্ত হইয়াছি।”

 আমার কথা শুনিয়া অপর এক ব্যক্তি আমার দিকে আসিতে করিলাম। লাগিল। পূর্ব্বের ন্যায় তাহাকেও আয়ত্ত্বাধীন তাহাদিগকে সেই স্থানে রাখিয়া আমি নৌকার দিকে গমন করিতে লাগিলাম। হামাগুড়ি দিয়া নৌকা পর্যন্ত গমন করিলাম। দেখিলাম, একটী লোক বসিয়া আছে। আমি আস্তে আস্তে উঠিয়া তাহার মস্তকে সজোরে একটী আঘাত করিলাম। সে ইতস্ততঃ করিতে লাগিল। আমিও সেই অবকাশে তাহাকে লৌহ শৃঙ্খলের দ্বারা উত্তমরূপে আয়ত্বাধীন করিয়া ফেলিলাম। তখন দেখিলাম, যে পুলিস কর্ম্মচারী পূর্ব্ব হইতে এই অনুসন্ধানে নিযুক্ত ছিলেন, ইনি তিনিই। তাঁহার ও তাঁহার সমভিব্যাহারী লোকদিগের উপর আমি যেরূপ ব্যবহার করিয়াছিলাম, তাহাতে বিশেষরূপ লজ্জিত হইলাম; কিন্তু যাহা হইয়া গিয়াছে, তাহার আর উপায়ান্তর না থাকার পূর্ব্বোক্ত লোক দুটীকেও নৌকার উপর আনয়ন করিয়া, এবার সকলে মিলিয়া পুনরায় আপন কার্য্যে যাত্রা করিলাম।