বিষয়বস্তুতে চলুন

পাতা:বিষম ভ্রম (প্রথম অংশ) - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিষম ভ্রম।
১৫

 এইরূপে সেই গভীর অন্ধকারে ক্রমেই অগ্রসর হইতে লাগিলাম। পূর্ব্বোক্ত স্থান হইতে প্রায় কুড়ি ফিট গমন করিয়াছি, এমন সময় হঠাৎ আমার দক্ষিণ পদ একটী ঠাণ্ডা পদার্থের উপর পতিত হইল। আমি তাড়াতাড়ি পা সরাইয়া লইলাম। লণ্ঠনের উপর হইতে আবরণটী উন্মুক্ত করিয়া ফেলিলাম। যাহা দেখিলাম, তাহাতে আমার হৃৎকম্প উপস্থিত হইল। আমি মাথায় হাত দিয়া কিছুক্ষণ সেই স্থানে বসিয়া রহিলাম। পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া বিশেষরূপে লক্ষ্য করিয়া দেখিলাম, যে, একখানি বস্ত্রের দ্বারা আচ্ছাদিত একটী মস্তকহীন দেহ কর্দ্দমাক্ত অবস্থায় সেই স্থানে পড়িয়া রহিয়াছে। দেহটাকে সেই স্থানে রাখিয়া আমি ইতস্ততঃ উহার পরিধেয় বস্ত্রাদির নিমিত্ত উত্তমরূপে অনুসন্ধান করিতে লাগিলাম। কিন্তু অপর কিছু পাওয়া গেল না।

 এরূপ অবস্থায় আর সে স্থানে অধিকক্ষণ থাকা উচিত নয় বিবেচনায়, আমি মৃতদেহটাকে উঠাইয়া লইয়া নৌকার উপর স্থাপিত করিলাম। দেখিতে দেখিতে নৌকাখানি নক্ষত্রবেগে ছুটিতে লাগিল। নিদ্দিষ্ট স্থানে উপস্থিত হইয়া নৌকাখানি সেই খানে রাখিলাম।

 থানায় গমন করিয়া সর্ব্বপ্রধান কর্ম্মচারীর সহিত সাক্ষাৎ হইল। তিনি আমাকে দেখিবামাত্রই জিজ্ঞাসা করিলেন “মৃতদেহটী প্রাপ্ত হইয়াছেন কি!”

 “আমার সহিত আগমন করুন।”

 এই বলিয়া আমরা উভয়ে যে স্থানে নৌকাখানি রাখিয়া আসিয়াছিলাম, সেই দিকে গমন করিতে লাগিলাম। ক্রমে