প্রদান করে, এ পর্য্যন্ত তাহার আশ্রয়েই বাস করিতেছিলাম। ইহার পর কয়েক মাস নির্বিঘ্নে অতীত হইয়া যায়। অদ্য সন্ধ্যার সময় হঠাৎ বিয়ামের সহিত সাক্ষাৎ হইল। আমাকে দেখিবামাত্রই সে পুনরায় তাহার গৃহে লইয়া যাইবার নিমিত্ত অনুরোধ করিল। বলা বাহুল্য, আমি সম্মত হইলাম না দেখিয়া সে নানারূপ ভয় প্রদর্শন করিতে লাগিল। আমিও বেগতিক দেখিয়া সেইস্থান হইতে পলায়ন পূর্ব্বক এই সমাধিক্ষেত্রে আসিয়া উপস্থিত হইয়াছি।”
এই বলিয়া মেহেরউন্নিসা চুপ করিল।
ষষ্ঠ পরিচ্ছেদ।
পর দিবস প্রত্যূষে স্ত্রীলোকটীকে তাহার কন্যার সহিত বাড়ীতে রাখিয়া আমি বাসায় প্রত্যাগমন করিলাম।
সেই দিবস বেলা তিনটার সময় বিয়ামের বাড়ীর নিকট একটী মুসলমান অনবরত ঘুরিয়া বেড়াইতেছিল। বেলা চারিটা বাজিয়া গেল, তথাপি সেই মুসলমান করিল না। অবশেষে বেলা সাড়ে সেইস্থান হইতে প্রস্থান চারিটার সময় বিয়াম আপন বাড়ী হইতে বহির্গত হইল। পূর্ব্বোক্ত মুসলমানটী তাহার পশ্চাৎ পশ্চাৎ অলক্ষিতভাবে গমন করিতে লাগিল।