এইরূপে কিয়দ্দূরে গমন করিবার পর বিয়াম একটী সরাইখানার মধ্যে প্রবেশ করিল। কিয়ৎক্ষণ পরে মুসলমানটীও তথায় গিয়া উপস্থিত হইল। যাইয়া দেখিল যে, বিয়াম অপর একটী ইতরলোকের সহিত কথোপকথনে নিযুক্ত আছে। মুসলমানটী ঘরে প্রবেশ করিবামাত্রই সেই ইতর লোকটা তাহার হস্তস্থিত এক তাড়া নোট পকেটে রাখিয়া দিল। বলা বাহুল্য, ইহা মুসলমানটীর চক্ষু এড়াইতে পারিল না। তিনি ভিতরে গিয়া একটী চূরুট ধরাইয়া লইয়া, পুনরায় বহিগত হইয়া গেলেন। এদিকে কিয়ৎক্ষণ পরে বিয়ামও বহিগত হইয়া গেল। তাহার গমন করিবার অতি অল্পক্ষণ পরেই সেই ইতর লোকটী বাহিরে আগমন পূর্ব্বক যে দিকে বিয়াম গমন করিয়াছিল, তাহার বিপরীত দিকে গমন করিতে লাগিল। মুসলমানটীও তাহার অনুসরণ করিতে ত্রুটি করিলেন না। এইরূপে গমন করিতে করিতে সন্ধ্যার সময় সেই ইতর ব্যক্তি একটী কাষ্ঠ নির্ম্মিত বাড়ীতে প্রবেশ করিল। মুসলমান-টীও নিকটে আগমনপূর্ব্বক দেখিলেন, উহা একটী কাফিখানা। বিনা বাক্যব্যয়ে তিনিও তথায় প্রবেশ করিলেন। দেখিলেন, ঘরখানি নিতান্ত অপরিষ্কার। সম্মুখে একখানি টেবিল ও চারি পাঁচখানি চেয়ার। চারি জন নীচবংশসম্ভূত মুসলমান সেইস্থানে বসিয়া তাস খেলা করিতেছে। সেই ইতর ব্যক্তিকে সেই সময় আর দেখিতে পাইলেন না। উহার অনতিদূরে একটি ক্ষুদ্রতর টেবিল, উহার উপর কতকগুলি কাগজপত্র পড়িয়া রহিয়াছে। পার্শ্বে একখানি আয়না। মুসলমানটি আয়নাখানির নিকট গমন পূর্ব্বক সেই সকল কাগজের উপর একখানি
পাতা:বিষম ভ্রম (প্রথম অংশ) - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/৩০
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০
দারোগার দপ্তর, ১১১ সংখ্যা।