বিষয়বস্তুতে চলুন

পাতা:বিষম ভ্রম (প্রথম অংশ) - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিষম ভ্রম।
৩১

স্ত্রীলোকের প্রতিমূর্ত্তি রাখিয়া আসিয়া পূর্ব্বকথিত নীচবংশসম্ভূত মুসলমানদিগের সহিত খেলায় নিযুক্ত হইলেন। এইরূপে কিছুক্ষণ অতিবাহিত হইবার পর, আমাদিগের পরিচিত মুসলমানটি যে ইতর লোকটিকে অনুসরণ করিয়া আসিতেছিলেন, সেও তথায় আসিরা উপস্থিত হইল। কিছুক্ষণ ক্রীড়া দর্শন করিবার পর সে পূর্ব্ব কথিত আয়নার নিকট গমন করিল ও সেই প্রতিমুর্ত্তিখানির উপর দৃষ্টি পড়াতে উহা উঠাইয়া লইয়া দেখিতে লাগিল। আমাদিগের পরিচিত মুসলমানটি খেলায় নিযুক্ত ছিলেন সত্য, কিন্তু তাহার দৃষ্টি ছিল সেই লোকটির উপর। কিয়ৎক্ষণ পরে তিনি আর স্থির থাকিতে পারিলেন না। উঠিয়া আসিয়া সেই লোকটির পশ্চাতে দণ্ডায়মান হইয়া কহি লেন “এই স্ত্রীলোকটি তোমার কে?”

 ইতর-ব্যক্তি। তোমার সে কথায় আবশ্যক নাই।

 মুসলমান। তুমি প্রতিমূর্ত্তিধানি আপন পকেটের ভিতর রাখিতেছ কেন?

 ই-ব্য। উহা আমার।

 মুসল। তুমি উহা এইমাত্র আয়নার পার্শ্ব হইতে উঠাইয়া লইলে।

 ই-ব্য। তবে কি উহা তোমার?

 মুসল। হইতে পারে। ভাল, প্রতিমূর্ত্তিখানি আমাকে দাও না কেন?

 ই-ব্য। তাহা পারিব না।

 মুসল। পারিবে না?

 ই-ব্য। না।