বিষয়বস্তুতে চলুন

পাতা:বিষম ভ্রম (প্রথম অংশ) - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিষম ভ্রম।
৩৫

 মুসল।দেখ ইন্মাইল! যদি ফাঁসিকাষ্ঠে ঝুলিবার ইচ্ছা না থাকে, তাহা হইলে সমস্ত কথা আমার নিকট প্রকাশ কর।

 ই-ব্য। মেয়ে চুরি করিলে ফাঁসি হয় না।

 মুসল। তাহা সত্য; কিন্তু এরূপ গুরুতর অপরাধ আছে, যাহাতে ফাঁসি হইয়া থাকে।

 ই-ব্য। তাহা কি?

 মুসল। খুন।

 এই কথা শুনিয়া সে ব্যক্তি একবারে ভূতলে পতিত হইল এবং বলিতে লাগিল “মহাশয় আমি যথার্থ বলিতেছি, আমার দ্বারা কোন হত্যাকাণ্ড সাধিত হয় নাই।”

 মুসল। বালিকা এখন কোথায়, যদি তুমি উহা না বল, তাহা হইলে তোমাকে নিশ্চয়ই ফাঁসিকাষ্ঠে ঝুলিতে হইবে।

 ই-ব্য। মহাশয়! বলিতে কি, তাহা যদি আমি জানিতাম, তাহা হইলে বিয়ানের নিকট হইতে বিস্তর অর্থ সংগ্রহ করিতে সহজেই সমর্থ হইতাম।

 মুসল। তুমি না এই মাত্র বলিলে যে বিয়ামকে জান না?

 লোকটি চুপ করিয়া রহিল।

 মুসল। বিয়াম তোমাকে কিসের নিমিত্ত টাকা প্রদান করে?

 ই-ব্য। অগ্রে আপনি কে, তাহা বলুন!

 মুসল। তাহা জানিয়া তোমার কিছুমাত্র লাভ নাই। এখন যদি ভাল চাও, তাহা হইলে আনার কথার উত্তর প্রদান কর।

 ই-ব্য। আপনি আমায় কোনও কথা জিজ্ঞাসা করেন নাই।