বিষয়বস্তুতে চলুন

পাতা:বিষম ভ্রম (প্রথম অংশ) - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৬
দারোগার দপ্তর, ১১১ সংখ্যা।

 মুসল। আচ্ছা, আমি বলিতেছি, তুমি শ্রবণ কর। বহু-দিবস পূর্ব্বে একটী মেয়ে চুরি করিবার ভার তোমার উপর অর্পিত হয়।

 ই-ব্য। উহা মিথ্যা কথা।

 মুসল। এবং তুমিও উহা সম্পন্ন করিতে কিছুমাত্র ত্রুটী কর না। তাহার পর নিজের অপরাধ গোপন করিবার মানসে অপর একটী বালিকাকে হত্যা করিয়া নদীতীরে ভাসাইয়া দাও।

 ই-ব্য। এ সমস্তই মিথ্যা।

 মুসল। তুমি থিয়েটারে অভিনয় করিতে। বালিকাকে লইয়া গিয়া তথায় অভিনয় করিতে শিক্ষা প্রদান করিতে আরম্ভ কর।

 ই-ব্য। মিথ্যা।

 মুসল। তাহার পর বিয়াম আসিয়া উহাকে লইয়া যায়। ইহার পর হইতেই তুমি উহার নিকট হইতে দস্তুরমত উৎকোচ গ্রহণ করিতে আরম্ভ কর।

 ই-ব্য। শেষোক্ত কথা গুলি সত্য হইতে পারে, কিন্তু চুরির সম্বন্ধে আমি সম্পূর্ণরূপে নির্দ্দোষ।

 মুসলমান। ভাল, বিয়াম তোমাকে কত টাকা প্রদান করিয়া থাকে?

 ই-ব্য। সামান্য! বালিকাটিকে গ্রহণ করিয়া অবধি সর্ব্বশুদ্ধ আমাকে ১০০০ সহস্র মুদ্রার অধিক দেয় নাই। কিন্তু বালিকাটিকে যদি থিয়েটারে রাখিতে পারিতাম, তাহা হইলে আমি উহার দ্বারা অত্যল্পপক্ষে ৩০০০ সহস্র টাকা উপার্জ্জন করিতে সমর্থ হইতাম।