এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪০
দারোগার দপ্তর, ১১১ সংখ্যা।
ইস। বালিকার মাতা এখনও জীবিতা। আর তিনি কোথায় থাকেন, তাহাও আমি অবগত আছি।
বি। ইহা আমিও পূর্ব্বে জানিতাম।
ইস। এখন আমি তাহার নিকট গমন করিয়া অনায়াসে সমস্ত বিষয় প্রকাশ করিয়া দিতে পারি।
বি। তোমার যাহা ইচ্ছা, করিতে পার। আমি তোমায় আর এক পয়সাও প্রদান করিব না।
ইস। মৃতদেহটী যে তাহার কন্যার, তাহা সে অবগত নহে।
বি। তাহা সে উত্তমরূপে অবগত আছে!
ইস। সে ইহাও অবগত নহে যে, তাহার কন্যা জীবিতা আছে।
বি। তাহা তুমি জান না?
ইস। নিশ্চয়ই জানি।
বি। তবে তুমি আমার সহিত কোনরূপ সম্পর্ক রাখিতে ইচ্ছা কর না?
ইস। না। আমি বোধ হয়— নুর মহম্মদের সহিত মিলিত হইব।
বি। দেখ, ইস্মাইল! আমাদিগের মধ্যে বিবাদ হওয়া কি উচিত? বিশেষতঃ ইহাতে তোমার কিছুমাত্র লাভ নাই।
ইস। বিবাদ যদি হয়, তাহা হইলে উহা তোমার দোষ।
বি। আচ্ছা। শীঘ্রই আমি তোমাকে ২৫০ টাকা প্রদান করিব।
ইস। ভাল।