বিষয়বস্তুতে চলুন

পাতা:বিষম ভ্রম (প্রথম অংশ) - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৬
দারোগার দত্তর, ১১১ সংখ্যা।

শৃঙ্খল বাহির করিয়া উহা মহম্মদের হস্তে পরাইয়া দিলাম। স্ত্রীলোকটি বসিয়া ক্রন্দন করিতে লাগিল। আমি মহম্মদকে জিজ্ঞাসা করিলাম “আচ্ছা, বালিকাটীকে চুরি করিবার পর কোথায় লইয়া গিয়াছিলে? মিথ্যা কথা বলিও না। ইস্মাইল সমস্তই স্বীকার করিয়াছে।”

 নহ। কি, ইম্মাইল সমস্ত প্রকাশ করিয়া ফেলিয়াছে?

 আমি। হাঁ! এক্ষণে তুমি সমস্ত কহিতে বাধ্য হইবে।

 নহ। আচ্ছা, যদি আমি সমস্ত প্রকাশ করি, তাহা হইলে আপনি আমাকে ছাড়িয়া দিবেন?

 আমি। তাহা আমি বলিতে পারি না, তবে চেষ্টা করিয়া দেখিব।

 মহ। বালিকাটীকে লইয়া আমরা বিয়ামের গৃহে গমন করি।

 এই বলিয়া মহম্মদ চুপ করিল। আমি তাহাকে লইয়া থানায় আসিয়া তাহাকে ফাটকে আবদ্ধ করিয়া বাসায় প্রত্যাগমন করিলাম।


নবম পরিচ্ছেদ।

 পর দিবস পুনরায় বাসা হইতে বহির্গত হইয়া বিয়ামের বাড়ীর নিকট একটী দোকানে গিয়া উপবিষ্ট হইলাম। প্রায় অর্দ্ধ ঘণ্টাকাল অপেক্ষা করিতে না করিতেই পূর্ব্বোক্ত গৃহ