বিষয়বস্তুতে চলুন

পাতা:বিষম ভ্রম (প্রথম অংশ) - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিষম ভ্রম।

 কাগজখানি দুই তিনবার উত্তমরূপে পাঠ করিয়া, উহা তাঁহার হস্তে পুনরায় প্রদান পূর্ব্বক জিজ্ঞাসা করিলাম “এ সংবাদ কি আপনি পূর্ব্বে প্রাপ্ত হন নাই?”

 কর্ম্মচারী। পাইয়াছি সত্য, কিন্তু কি করিব, কিছুই স্থির করিয়া উঠিতে পারিতেছি না।

 আমি। তাহার কারণ?

 কর্ম্মচারী। কারণ আর কিছুই নহে; আমার অধন্তন কর্ম্মচারিগণ একবারে অকর্ম্মণ্য না হইলেও, তাঁহাদিগের দ্বারা এরূপ হত্যাকাণ্ডের অনুসন্ধান হওয়া অসম্ভব হইয়া পড়িতেছে।

 এই বলিয়া তিনি কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন, পাঁচ সাত মিনিট পরে বলিলেন “আচ্ছা, আপনি এই স্থানে কম দিবস অবস্থিতি করিবেন?”

 আমি। বোধ হয় আট দশ দিবস আমাকে এই স্থানে অবস্থিতি করিতে হইবে।

 কর্ম্ম। তাহা হইলে আপনি অনুগ্রহপূর্ব্বক এই হত্যাকাণ্ডের অনুসন্ধান-ভার নিজহস্তে গ্রহণ করুন। আর আপনি যে কার্য্যের নিমিত্ত এই স্থানে আগমন করিয়াছেন, তাহা আমি যত শীঘ্র পারি, অপর কোন কর্ম্মচারীর দ্বারা সম্পন্ন করিয়া লইতেছি। ইহাতে আপনি আর কোনও আপত্তি করিবেন না। যদি বলেন, আপনার প্রধান কর্ম্মচারীকেও আমি পত্র লিখিতে পারি।

 আমাকে অগত্যা তাঁহার প্রস্তাবে স্বীকৃত হইতে হইল। তিনিও যার পর নাই সন্তুষ্ট হইয়া আমার হত্তে একখানি পত্র ও পাঁচ শত টাকার নোট প্রদান করিয়া কহিলেন