বিষয়বস্তুতে চলুন

পাতা:বিসূচিকার নিগূঢ় তত্ত্ব - লালমাধব মুখোপাধ্যায় (১৮৭১).pdf/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(১২)

বোধ হয় তদ্রূপ এইসকল বিষয়ও সত্য। এ কথা কেহই অস্বীকার করিতে পারিবেন না। কিন্তু ইহা দ্বারা সকলেরই বিশেষ উপকার হইতে পারে না; কারণ কলিকাতা নিবাসীদিগের জন্যই আমার বিশেষ উদ্দেশ্য। এই স্থানে কলের জল অতি পরিষ্কার, ওলাউঠা রোগ সংক্রান্ত কোন বস্তু ইহাতে পড়িতে পারে না। সুতরাং এই জল পান করিলে উক্ত রোগ হইতে পারে না। যাহারা কলিকাতা নগরে বাস না করেন, তাহাদিগের বিষয় আমরা কিছুই বলিতে চাহি না; কারণ আমরা তাহাদিগের জন্য লিখিতেছি না, কেবল এই নগরে যথায় অনায়াসে পরিষ্কার জল পাওয়া যায়, সেই স্থানের জন্যই লিখিতেছি। অতএব যদ্যপি এই নগর নিবাসী গণের কোন দুষিত জল পান করিয়া ওলাউঠা রোগ হয়, তাহা হইলে ইহা তাহাদিগেরই নিজ নিজ দোষ। আরও আমরা বলিতেছি যে, যদ্যপি বিসূচিকা হইতে নিষ্কৃতি পাইবার জন্য আমরা এই জল পান করি, অথচ কোন পুষ্করিণীতে যাইয়া স্নান করি কিম্বা তাহার জল মুখে দি, তাহা হইলে কলের জল পান করা বা না করা সমান হইল। কারণ কিছুমাত্র ইহার জল উদরস্থ হইলে যদ্যপি কোন প্রকার ইহা দুষিত হয় তাহা হইলে ইহাতে ওলাউঠা হইতে পারে। অতএব আমরা অবশ্য কোন পুষ্করণীতে স্নান অথবা তাহার জল পান করিব না। যেহেতু আমরা অল্প পরিশ্রমে এস্থানে পরিষ্কার জল পাইতে পারি যে জলে কোন ওলাউঠার কারণ ভূত তৎসম্বন্ধীয় সামগ্রী থাকিতে পারে না। আমরা বালক বৃদ্ধ ধনী নির্দ্ধন সকলকে পুনঃ পুনঃ কহিতেছি যে, কলিকাতার কলের জল ভিন্ন অন্য জল পান বা অন্য জল স্নান একেবারে না করেন। তাহা হইলে তাহাদিগের ঐ ভয়ঙ্কর রোগ হইবেক না। কিন্তু এই সকল করিলেও আমাদিগের দুগ্ধের সহিত দুষিত জলমিশ্রিত থাকিতে পারে; এবং ঐ দুগ্ধ পান করিয়া এই পীড়া হইতে পারে। কারণ সকলেই জ্ঞাত আছেন যে গোপেরা অতি অসচ্চরিত্র ও অপরিচ্ছন্ন ব্যক্তি। ইহারা দুগ্ধ বিক্রয় করিবার পূর্ব্বে নিকটবর্ত্তী কোন অপরিষ্কার কূপে অথবা