বিষয়বস্তুতে চলুন

পাতা:বুড়সালিকের ঘাড়ে রোঁ - মাইকেল মধুসূদন দত্ত (১৮৮৩).pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮
বুড় সালিকের ঘাড়ে রোঁ।

 ভগী। সে কি কত্তাবাবু? আপনি আমার পাঁচিকে চিন্‌তে পারেন না?

 ভক্ত। এই কি তোমার সেই পাঁচি? আহা ভাল ভাল, মেয়েটি বেঁচে থাকুক্। তা এর বিয়ে হয়েছে কোথায়?

 ভগী। আজ্ঞে খানাকুল কৃষ্ণনগরে পালেদের বাড়ী।

 ভক্ত। হাঁ, হাঁ, তারা খুব বড়মানুষ বটে। তা জামাইটি কেমন গা?

 ভগী। (সগর্ব্বে) আজ্ঞে, জামাইটা দেখ্তে বড় ভাল। আর কলকেতায় থেকে লেখা পড়া শেখে। শুনেছি যে লাট সাহেব তারে নাকি বড় ভাল বাসেন্, আর বছর বছর এক এক থানা বই দিয়ে থাকেন।

 ভক্ত। তবে জামাইটি কলকেতাতেই থাকে বটে?

 ভগী। আজ্ঞে হাঁ। মেয়েটিকে যে এবার মশায় কত করে এনেছি তার আর কি বলবো। বড়ঘরে মেয়ে দিলে এই দশাই ঘটে।

 ভক্ত। হাঁ, তা সত্য বটে। (স্বগত) ছুঁড়ির নবযৌবনকাল উপস্থিত, ভাতে আবার স্বামী থাকে বিদেশে। এতেও যদি কিছু না কত্যে পারি তবে আর কিসে পারবো। (প্রকাশে) ও পাঁচি, একবার নিকটে আয়তো তোকে ভাল করে দেখি। সেই তোকে ছোটটি দেখেছিলেম, এখন তুই আবার ডাগর ডোগরটি হয়ে উঠেছিস।

 ভগী। যা না মা, ভয় কি? কত্তাবাবুকে গিয়ে দণ্ডবৎ কর, বাবু তোর জেঠা হন্।

 পঞ্চী। (অগ্রসর হইয়া প্রণাম করিয়া স্বগত) ওমা! এ বুড়ো মিন্‌সেতো কম নয়গা। একি আমাকে খেয়ে ফেল্তে চায় না কি? ওমা, ছি! ও কি গো? এ যে কেবল আমার বুকের দিকেই তাকিয়ে রয়েছে? মর।