বিষয়বস্তুতে চলুন

পাতা:বুড়সালিকের ঘাড়ে রোঁ - মাইকেল মধুসূদন দত্ত (১৮৮৩).pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮
বুড় সালিকের ঘাড়ে রোঁ।

 ভক্ত। তা বেস্ করেছো। আমার অম্বিকার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল?

 আন। আজ্ঞে, অম্বিকার সঙ্গে কল্‌কেতায় তো আমার প্রায় রোজই সাক্ষাৎ হয়।

 ভক্ত। কেন? তুমি না পাথুরেঘাটায় থাক?

 আন। আজ্ঞে, থাকতেম্ বটে, কিন্তু এখন উঠে এসে খিদির পুরে বাসা করেছি।

 ভক্ত। অধিকার লেখা পড়া হচ্যে কেমন?

 আন। জেঠা মহাশয়, এমন ক্লেবর্ ছোকরা তো হিন্দুকালেজে আর দুটি নাই।

 ভক্ত। এমন কি ছোকরা বল্‌লে, বাপু?

 আন। আজ্ঞে ক্লেবর্, অর্থাৎ সুচতুর—মেধাবী।

 ভক্ত। হাঁ! হাঁ! ও তোমাদের ইংরাজী কথা বটে? ও সকল, বাপু, আমাদের কাণে ভাল লাগে না। জহীন্ কিম্বা চালাক্ বল্‌লে আমরা বুঝতে পারি। ভাল, আনন্দ! তুমি বাপু অতি শিষ্ট ছেলে, তা বল দেখি, অম্বিকা তো কোন অধর্ম্মাচরণ শিখচে না।

 আন। আজ্ঞে, অধর্ম্মাচরণ কি?

 ভক্ত। এই দেব ব্রাহ্মণের প্রতি অবহেলা, গঙ্গাস্নানের প্রতি ঘৃণা, এই সকল খ্রীষ্টিয়ানি মত——

 আন। আজ্ঞে, এ সকল কথা আমি আপনাকে বিশেষ করে বলতে পারি না।

 ভক্ত। আমার বোধ হয় অম্বিকা প্রসাদ কখনই এমন কুকর্ম্মাচারী হবে না—সে আমার ছেলে কি না। প্রভো! তুমিই সত্য। ভাল আমি শুনেছি যে কল্‌কেতায় না কি সব একাকার হয়ে যাচ্ছে? কায়স্থ, ব্রাহ্মণ, কৈবর্ত্ত, সোণা-বেণে, কপালি, তাঁতি,