বিষয়বস্তুতে চলুন

পাতা:বেহুলা - চারুশীলা দেবী (১৯১৫).pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বেহুলা


১৮

ক্রমে মাতৃক্রোড়ে শিশু বাড়িতে লাগিল,
অতুলন রূপে সবে মোহিত হইল।
সনকা হৃদয়-ধনে,
রাখে সদা সযতনে;
সদাগর পুত্র হ’তে দূরে দূরে র’ন;
দেখি’ সনকার হায় ক্ষুণ্ণ সদা মন।


১৯


লক্ষ্মীন্দ্র তাহার নাম রাখিয়া তখন,
পিতা দৈবজ্ঞেরে ডাকি করান গণন।
পুত্র অদৃষ্টের ফল
জানিবারে কুতূহল,
গণক শুনান তবে ললাট লিখন,—
বাসরে করিবে পুত্রে সর্পেতে দংশন!

২০


এ অশুভ কথা নাহি বলে সনকারে,
সতত হৃদয় মাঝে আরাধে শঙ্করে।
মুখে নাহি অন্য বাণী
সদা হর হর ধ্বনি,
হৃদয়ে বাঁধেন বল পরীক্ষার তরে।
কিরূপে হবেন জয়ী ভাবয়ে অন্তরে।

১১