বিষয়বস্তুতে চলুন

পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৸৵৹

১৪

ধনসী রাগ

ডোম্বীপাদানাম্— গঙ্গা জউনা মাঝেঁরে বহই নাঈ।
তহিঁ বুড়িলী মাতঙ্গি পোইআ লীলে পার করেই॥ ধ্রু॥
বাহতু ডোম্বী বাহ লো ডোম্বী বাটত ভইল উছারা।
সদ্গুরুপাঅপসাএ জাইব পুণু জিণউরা॥ ধ্রু॥
পাঞ্চ কেড়ুআল পড়ন্তেঁ মাঙ্গে পিঠত কাচ্ছী বান্ধী।
গঅণদুখোলেঁ সিঞ্চহু পাণী ন পইসই সান্ধি॥ ধ্রু॥
চন্দ সূজ্জ দুই চকা সিঠি সংহার পুলিন্দা।
বাম দাহিণ দুই মাগ ন চেবই বাহতু ছন্দা॥ ধ্রু॥
কবড়ী ন লেই বোড়ী ন লেই সুচ্ছড়ে পার করই।
জো রথে চড়িলা বাহবা ণ জা[ন]ই কুলেঁ কুল বুড়ই॥ ধ্রু॥

 গঙ্গা এবং যমুনার (চন্দ্রাভাস ও সূর্য্যাভাসের) মধ্যে (ঐ উভয়ের শুক্রনাড়িকারূপ[ব্যাখ্যা ১] একখানি) নৌকা চলাচল করিতেছে, তাহাতে নিমজ্জিতা থাকিয়া (সহজযানপ্রমত্তাঙ্গী), সুতরাং মাতঙ্গী ডোম্বী (যোগি)-পুত্রসকলকে অবলীলাক্রমে পার করিয়া দেন। (শুক্রনাড়িকারূপ নৌকা যখন বিরমানন্দরূপ নৌমার্গ প্রাপ্ত হইয়াছে, তখন) ডোম্বি! [তুমি] বাহিয়া চল। লো ডোম্বি! পথে বেলা অধিক হইল, (তুমি আর পানাহারে আসক্তি না করিয়া, নৌকা) বাহিতে থাক। সদ্গুরুপাদপ্রসাদে [আমি] আবার জিনপুরে যাইব। (গুরুর পাঁচটি উপদেশরূপ) পাঁচখানি বৈঠা নৌমার্গে পড়িতেছে, পীঠে (মণিমূলে) কাছি [খুলিয়া] বান্ধিয়া রাখা হইয়াছে। [তুমি এখন] শূন্যতারূপ সেচনী দ্বারা (বিষয়রূপ) জল ছেঁচিতে থাক, যেন তাহা শরীরে প্রবিষ্ট না হয়। চন্দ্র (প্রজ্ঞাজ্ঞান), সূর্য্য (অদ্বয়জ্ঞান), [এই] দুইটি চক্র [হাতে লইয়া] পুলিন্দ (নপুংসক সত্তাটি এই সংসারের) সৃষ্টি ও সংহার (করিতেছেন)। (হে ডোম্বি! সর্ব্বধর্ম্মের অনুপলম্ভরূপ সমুদ্রে নৌকা বাহিয়া যাইতে যাইতে তুমি আর) বাম ও দক্ষিণ, এই দুই পথে সচেতন হইয়া উঠিও না, তুমি স্বচ্ছন্দে (বোধিচিত্তরূপ নৌকা) বাহিতে থাক। (পারাপারের জন্য তরপতি কপর্দ্দক গ্রহণ করে, কিন্তু ভগবতী নৈরাত্মা ডোম্বী) কড়িও নেন না, পয়সাও নেন না; (তিনি পরিচর্য্যা দ্বারা লভ্য, এ জন্য) তিনি [সাধককে] স্বচ্ছন্দে পার করেন। (নৈরাত্মধর্ম্মের সহিত পরিচয় না থাকায়) যে [সাধনরূপ] রথে (নৌকায়?) চড়িয়াছে, অথচ তাহা বাহিতে জানে না, তাহার কুল (সাধনশক্তি) কুলে (শরীরে) নিমজ্জিত হইয়া থাকে।


  1. যে নাড়ী হইতে গঙ্গা যমুনার উৎপত্তি হইয়াছে। এই নাড়ী বিরমানন্দাবধূতির মধ্যে অবস্থিত।