বিষয়বস্তুতে চলুন

পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১৷৵৹

জামে কাম কি কামে জাম।
সরহ ভণতি অচিন্ত সো ধাম॥ ধ্রু॥

 (অনাদি অবিদ্যার বাসনাদোষে) ভব ও নির্ব্বাণ (এই দুইটি বিকল্পজ্ঞান) আপনিই রচিয়া রচিয়া, লোকে (ভ্রান্তিবশতঃ) মিছাই আপনাকে (ভববন্ধনে) বন্ধনদশাগ্রস্ত করে। (গুরুচরণরেণুপ্রসাদে ভাবের স্বরূপজ্ঞান দ্বারা) অচিন্ত্যযোগী (অচিন্ত্যধামনিবাসী) আমরা [কিন্তু] জন্ম-মরণ-[রূপ] ভব-[বন্ধন] কি রকম হয়, তাহা জানি না। (নৈরাত্মাকে অবগত হওয়ায় আমাদের নিকট) জন্মও যাদৃশ, মরণও তাদৃশ; জীবন্ত ও মৃত অবস্থার মধ্যে [কোনও] বিশেষ নাই। এই জগতে জন্ম ও মরণে যাহার ভয় আছে, সেই (যোগী) রস [পারদকল্প] ও রসায়নের [বিবিধ কল্প] (প্রয়োগের) আকাঙ্ক্ষা করুক। যে সকল (বালযোগী মন্ত্রশক্তি ও ঔষধশক্তি দ্বারা) সচরাচর দেবলোকে ভ্রমণ করে, (গুরুনির্দ্দিষ্ট পন্থা না জানার জন্য) তাহারা অজর ও অমর, কিছুই হয় না। সরহ বলেন,—(কর্ত্তৃকর্ম্মবিহীন যোগীন্দ্রের) জন্ম হইতে কর্ম্ম, কি কর্ম্ম হইতে জন্ম (কি প্রকারে হইবে?) [কেন না, সেরূপ যোগীর যে] ধাম (নিবাস-স্থান), সে অচিন্ত্য।


২৩

রাগ বড়ারী

ভুসুকুপাদানাম্— জই তুহ্মে ভুসুকু অহেরি জাইবেঁ মারিহসি পঞ্চজণা।
নলিণীবন পইসন্তে হোহিসি একুমণা॥ ধ্রু॥
জীবন্তে ভেলা বিহণি মএল রঅণি।
হণবিণুমাঁসে ভুসুকু পদ্মবণ পইসহি ণি॥ ধ্রু॥
মাআজাল পসরি ঊরে বধেলি মাআহরিণী।
সদ্গুরুবোহেঁ বুঝি রে কাসু কদিনি॥ ধ্রু॥}}

 ওহে ভুসুকু! তুমি যদি মৃগয়ায় যাইবে, [তবে পঞ্চস্কন্ধরূপ] পঞ্চ জনাকে [বিষয়রূপ পঞ্চ মৃগকে] মারিও। [এবং মহাসুখরূপ] নলিনীবনে প্রবেশের সময়ে একমনা হইও। [তোমার] জীবদবস্থাতে [জ্ঞানোদয়রূপ] প্রভাত হইল, [অজ্ঞানরূপ] রজনী মরিয়া গেল। হে ভুসুকু! নিহতদের মাংস [উপহার][ব্যাখ্যা ১] বিনা তুমি পদ্মবনে [মহাসুখকমলবনে] প্রবেশ করিও না। মায়াজাল প্রসারিত করিয়া, হৃদয়ের মায়া-হরিণীকে [তুমি] বধ করিয়াছ। [সুতরাং] কাহার কি বৃত্তান্ত, সদ্গুরুদত্ত জ্ঞানে তাহা এখন বুঝিতেছি।


  1. নিহত মৃগের মাংস উপহার নেওয়ার তাৎপর্য্য—বিষয়ের মূলীভূত শক্তিপ্রবাহকে পরমতত্ত্বে বিলীন করা।