১৸৵৹
নিত্য (তাহাতে) আবেশিত হইতেছে। [এইরূপে আমার] অঙ্গহীন (সুতরাং প্রভাস্বর) সংসার বাড়িয়া যাইতেছে। কি (অদ্ভুত ব্যাপার!) দোহান দুগ্ধ [আবার] বাঁটে প্রবেশ করিতেছে! (কূর্ম্মমুদ্রাপ্রসঙ্গে বজ্রাগার হইতে আগত বোধিচিত্ত, যোগীন্দ্রের মূলীভূত মহাসুখচক্রে যাইতেছে)। (বোধিচিত্তরূপ) বলদ গরু বিয়াইল [সে তাহার জ্ঞানরূপ সন্তান প্রসব করিতে লাগিল], গাই গরু (যোগীন্দ্রের নৈরাত্মরূপিণী গৃহিণী) বন্ধ্যা হইল [সংবৃত্তিবোধিচিত্তরূপ সন্তান প্রসবে নিরস্ত হইল]। [আমি এখন] ত্রিসন্ধ্যা (বোধিচিত্তরূপ বলদের) পিটা (পীঠ—আধাররূপ মহাসুখচক্র) দোহন করিতেছি। (বালযোগীদের) সেই যে বুদ্ধি (সবিকল্পজ্ঞান), শুদ্ধ-[চিত্ত যোগীর নিকট তাহা] নির্ব্বুদ্ধি [নিকৃষ্ট জ্ঞানরূপে প্রতিভাত হয়]। (বালযোগীদের চিত্তরূপ) সেই যে চোর (বিষয়রূপ পরদ্রব্য-গ্রহণকারী), (পরমার্থরূপ বোধিচিত্ত তাহার বিপক্ষ; অতএব দুঃখেতেই) তাহাকে (পরমার্থসত্যকে, বালযোগীর) সাধন করিতে হয়। শৃগাল (সংসরণশীল চিত্ত, প্রভাস্বরবিশুদ্ধ হইয়া) নিত্য নিত্য (যুগনদ্ধরূপ) সিংহের সহিত যুদ্ধ করিতেছে। ঢেণ্ঢনপাদের [এই] গীত [গীতবর্ণিত তত্ত্বে] বিচরণশীল হইলে বুঝা যায়।
৩৪
রাগ বরাড়ী
দারিকপাদানাম্— সুনকরুণরি অভিনচারেঁ কাঅবাক্চিএ।
বিলসই দারিক গঅণত পারিমকুলেঁ॥ ধ্রু॥
অলক্খলক্খণচিত্তা মহাসুহেঁ।
বিলসই দারিক গঅণত পারিমকুলেঁ॥ ধ্রু॥
কিন্তো মন্তে কিন্তো তন্তে কিন্তো রে ঝাণবখানে।
অপইঠানমহাসুহলীলেঁ দুলখ পরমনিবাণে॥ ধ্রু॥
দুঃখেঁ সুখেঁ একু করিআ ভুঞ্জই ইন্দীজানী।
স্বপরাপর ন চেবই দারিক সঅলানুত্তরমাণী॥ ধ্রু॥
রাআ রাআ রাআ রে অবর রাঅ মোহেরা বাধা।
লুইপাঅপসাএঁ দারিক দ্বাদশ ভুঅণেঁ লধা॥ ধ্রু॥
শূন্য (পরমার্থসত্য), করুণা (সংবৃতিসত্য), এই উভয়ের অভিন্ন আচার (অভেদরূপে ব্যবহার) দ্বারা, দারিক (পরিশুদ্ধ)-কায়-বাক্-চিত্তে, গগনান্তে (শূন্যত্রয়ের পরপারে) পারিমকুলে (পরমকুলস্বরূপ প্রভাস্বর-শূন্যে) বিহার করিতেছেন। [তখন তাঁহার চিত্তের