বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতকোষ - দ্বিতীয় খণ্ড.pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ওয়াক্‌ফ্‌
ওয়াক্‌ফ্‌

তিনি উপন্যাস, কাব্য, রূপকথা এবং ইংরেজী ও ফরাসীতে নাটক-প্রহসন রচনা করিয়াছেন, অন্যদিকে তেমনই আলাপচারিতেও তিনি ছিলেন অসামান্য।

 ১৮৯৫ খ্রীষ্টাব্দে সমকামিতার অভিযোগে তিনি দুই বৎসরের জন্য কারারুদ্ধ হন এবং সেখানে ‘দি ব্যালাড অফ রীডিং জেল’ (১৮৯৮ খ্রী) নামক কাব্য এবং ‘দে প্রোফুন্দিস’ (১৯০৫ খ্রী) নামক আত্মচিন্তাবলী রচনা করেন। কারামুক্ত হইবার পর শেষ জীবন তিনি ফ্রান্সে অতিবাহিত করেন। পারী-তে তাঁহার ছদ্মনাম ছিল ‘সেবাস্টিয়ান মেলমথ’।

 রচিত কয়েকটি গ্রন্থ: ‘দি হ্যাপি প্রিন্স অ্যাণ্ড আদার টেল্‌স’ (১৮৮৮ খ্রী), ‘ইন্‌টেনশন্‌স’ (১৮৯১ খ্রী), ‘দি পিকচার অফ ডোরিয়ান গ্রে’ (১৮৯১ খ্রী), ‘লেডি উইণ্ডর্‌মিয়র্স ফ্যান’ (১৮৯৩ খ্রী), ‘এ উওম্যান অফ নো ইম্পর্ট্যান্স’ (১৮৯৪ খ্রী), ‘সালোমে’ (ফরাসী ভাষায় রচিত; ১৮৯৩ খ্রী), ‘অ্যান আইডিয়াল হাজব্যাণ্ড’ (১৮৯৯ খ্রী), ‘দি ইম্‌পর্ট্যান্স অফ বীইং আর্নেস্ট’ (১৮৯৯ খ্রী)।

দ্র বুদ্ধদেব বসু অনূদিত, হাউই, কলিকাতা, ১৯৪৬; F. Harris, Oscar Wilde, His Life and Confessions, vols 1-II, New York, 1918; E. Bendz, Oscar Wilde: A Retrospect, Vienna, 1921.

দেবব্রত মুখোপাধ্যায়

ওয়াক্‌ফ্‌ মুসলমানি আইনে যে সমস্ত কার্য ধর্মানুষ্ঠান, পুণ্যার্জন বা সদাব্রতমূলক বলিয়া গণ্য হয়, সেইসব কার্যের উদ্দেশ্যে সম্পত্তি অর্পণ করার নাম ওয়াক্‌ফ্‌। মসজিদ নির্মাণ, ইমাম নিয়োগ, মক্তব বা বিদ্যালয় স্থাপন, দরিদ্র সাধারণের মধ্যে ভিক্ষা বা সাহায্যবিতরণ প্রভৃতি ওয়াক্‌ফের উপযোগী বলিয়া গণ্য হইয়া থাকে।

 যে কোনও সাবালক এবং প্রকৃতিস্থ মুসলমান ওয়াক্‌ফ্‌, করিতে পারেন। এবং যে কোনও সম্পত্তি স্থাবর বা অস্থাবর (কাহারও কাহারও মতে সম্পত্তির অবিভক্ত অংশও) ওয়াক্‌ফ্‌ দ্বারা অর্পণ করা যাইতে পারে। তবে ওয়াকিফ বা ওয়াক্‌ফ্‌-কর্তা সম্পত্তির মালিক এবং সম্পত্তি হস্তান্তরের অধিকারী হওয়া চাই। ওয়াক্‌ফ্‌, চিরদিনের জন্য করিতে হয়—কোনও নির্দিষ্ট কালের জন্য (যেমন কুড়ি বৎসর) ওয়াক্‌ফ্‌ করা যায় না।

 ওয়াক্‌ফ্‌ করিতে কোনও দলিল দরকার হয় না। মৌখিক ওয়াক্‌ফ্‌ও সমানই সিদ্ধ হয়। দলিল দ্বারা ওয়াক্‌ফ্‌, করিলে রেজিস্ট্রি আইন অনুযায়ী দলিল রেজিস্ট্রি করিতে হয়।

 উইল দ্বারাও ওয়াক্‌ফ্‌ করা যাইতে পারে। কিন্তু জীবিতকালে ওয়াক্‌ফের সমস্ত সম্পত্তি ওয়াক্‌ফের উদ্দেশ্যে অর্পণ করা গেলেও, উইল দ্বারা উত্তরাধিকারীগণের সম্পত্তি ব্যতীত সমস্ত সম্পত্তির এক-তৃতীয়াংশের অধিক সম্পর্কে ওয়াক্‌ফ্‌ করা যায় না। ওয়াকিফ্‌ জীবিতকালে উইল দ্বারা কৃত ওয়াক্‌ফ্‌ যে কোনও সময়ে রদ করিতে পারেন।

 ওয়াক্‌ফের উদ্দেশ্যে সম্পত্তি অর্পণ করা হইল, এই কথা পরিষ্কার বলা হইলেই ওয়াক্‌ফ্‌ কার্যকর হইতে পারে। সম্পত্তি সমর্পণের সময় হইতেই ওয়াক্‌ফ্‌ কার্যকর হওয়া আবশ্যক; কোনও ভবিষ্যৎ ঘটনা সাপেক্ষ (যেমন সম্পত্তি গ্রহীতার নিঃসন্তান মৃত্যু হইলে) ওয়াক্‌ফ্‌ সিদ্ধ নহে।

 ওয়াকিফ্ ওয়াক্‌ফের মাতোয়ালি অর্থাৎ সম্পত্তির তত্ত্বাবধায়ক বা কার্যকারক নিযুক্ত করিতে পারেন এবং ভবিষ্যতে কে বা কাহারা মাতোয়ালি হইবেন, তাহারও নির্দেশ দিতে পারেন। ওয়াকিফের নিজেকে মাতোয়ালি নিযুক্ত করিতেও কোনও বাধা নাই। যে কোনও লোককে (স্ত্রীলোক বা অমুসলমান হইলেও) মাতোয়ালি নিযুক্ত করা যায়। মাতোয়ালির পদ হস্তান্তর করা যায় না এবং ঐ পদ উত্তরাধিকারসূত্রেও লাভ করা যায় না। ওয়াক্‌ফ্‌ সম্পত্তিতে মাতোয়ালির কোনও স্বত্ব জন্মায় না—মাতোয়ালি সম্পত্তি রক্ষণাবেক্ষণের অধিকারী মাত্র। ওয়াক্‌ফ্‌ করা মাত্রই ওয়াক্‌ফ্‌ সম্পত্তি সর্বশক্তিমান পরমেশ্বরে অর্পিত বলিয়া গণ্য হয়। মাতোয়ালির কোনও ঋণের জন্য, এমনকি ওয়াক্‌ফের প্রয়োজনে ঋণ করিলেও সেই ঋণের জন্য ওয়াক্‌ফ্‌ সম্পত্তি দায়ী হয় না। ওয়াক্‌ফ্‌ সম্পত্তি হস্তান্তর—ওয়াক্‌ফের প্রয়োজনেও―করার অধিকার মাতোয়ালির নাই। সম্পত্তি হস্তান্তর করিতে হইলে আদালতের অনুমতি লইতে হয়। মাতোয়ালি বিশ্বাসভঙ্গ বা অন্য অপকার্যের দায়ে দায়ী হইলে কিংবা মাতোয়ালির কাজ করিতে অপারগ হইলে, মাতোয়ালিকে কখনও অপসারণ করা যাইবে না এইরূপ নির্দেশ থাকিলেও, আদালত সেই মাতোয়ালিকে অপসারণ করিয়া অন্য মাতোয়ালি নিযুক্ত করিতে পারেন। মাতোয়ালিকে বেতন দেওয়া যাইতে পারে।

 ওয়াক্‌ফ্‌ সম্পত্তি হইতে ওয়াকিফ্ তাঁহার নিজের ভরণপোষণের ব্যবস্থা করিতে পারেন। ওয়াক্‌ফ্‌ সম্পত্তির সমধিক অংশ ধর্মানুষ্ঠান বা সদাব্রত প্রভৃতির উদ্দেশ্যে ব্যয়িত না হইলে পূর্বে ঐরূপ ওয়াক্‌ফ্‌ অসিদ্ধ গণ্য হইত। ১৯১৩ খ্রীষ্টাব্দের ওয়াক্‌ফ্‌ বলবৎকরণ আইন অনুসারে, ওয়াক্‌ফ্‌ সম্পত্তির আয় হইতে ওয়াকিফের বা তাহার পরিজনের বা অধস্তন পুরুষের ভরণপোষণের ব্যবস্থা করা

১০২