বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতকোষ - দ্বিতীয় খণ্ড.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
একনায়কতন্ত্র
এক্‌স-রে

না হইলে কখনই ক্ষমতার আসন পরিত্যাগ করে না। স্পেনে ফ্রাঙ্কো বা পর্তুগালে সালাজার এখনও ক্ষমতায় সমাসীন।

 এই কথা অনস্বীকার্য, কোনও কোন ও ক্ষেত্রে জনগণের বহিরাবরণ একনায়কতন্ত্রকে সংবৃত রাখে। পক্ষান্তরে একনায়কতন্ত্রের বহির্লক্ষণসম্পন্ন সরকারের পক্ষে কোনও কোনও ক্ষেত্রে গণতন্ত্রের আদর্শকে কার্যতঃ রূপ দেওয়া সহজতর। সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্রবিষয়ক আলোচনা বর্তমান গ্রন্থের ‘কমিউনিজম’ প্রবন্ধে সন্নিবেশিত হইয়াছে।

দ্র F. Garcia Calderon, ‘Dictatorship and Democracy in Latin America’, Foreign Affairs, vol. III, 1924-25; M. J. Bonn, The Crisis of European Democracy, New Haven, 1925; W. C. Abbott, ‘Democracy or Dictatorship’, Yale Review, new series, vol. XVI, 1926; W. Bolitho, Italy Under Mussolini, New York, 1926; H. R. Spencer, ‘European Dictatorship’, American Political Science Review, vol. XXI, 1927; W. Y. Elliott, The Pragmatic Revolt in Politics, New York, 1928; O. Forst de Battaglia, Dictatorship on Trial, tr., H. Paterson, New York, 1931; R. L. Buell & Others, New Government in Europe, New York, 1934; G. P. Gooch, Dictatorship in Theory and Practice, London, 1935; H. Finer, Mussolini's Italy, New York, 1935; A. Hitler, Mein Kampf, New York, 1939; J. Nehru, Glimpses of World History, London, 1939; F. Neumann, Behemoth, London, 1942; H. J. Laski, Reflections on the Revolution of Our Time, London, 1942; C. L. Rossiter, Constitutional Dictatorship, Princeton, 1948; H. Arendt. The Origins of Totalitarianism, New York, 1951; F. Neumann, The Democratic and the Authoritarian State, Illinois, 1956; R. M. MacIver, The Web of Government, New York, 1957; G. M. Kahin ed., Major Governments of Asia, New York, 1958; K. R. Popper, The Open Societies and Its Enemies, London, 1962.

সুশীলকুমার সেন

একনালী প্রাণী কোএলেণ্টেরাটা (Coelenterata)। একনালী প্রাণীর দেহ বহু কোষের দ্বারা গঠিত। ইহাদের দেহাভ্যন্তরে একটিমাত্র নালী থাকে, তাই ইহাদের একনালী প্রাণী বলা হয়। একনালী প্রাণীর দেহের কোষগুলি দুইটি স্তরে সজ্জিত, এই স্তর দুইটির মধ্যে মেসোগ্লিয়া নামক একপ্রকার জেলিজাতীয় কোষহীন পদার্থ থাকে। প্রায় ১৫০০০ প্রজাতির একনালী প্রাণী পাওয়া যায়। ইহাদের অধিকাংশই লবণাক্ত জলে বাস করে এবং অল্প কিছু বাস করে মিষ্ট জলে। একনালী প্রাণীর দেহের গঠন মোটামুটি দুই রকমের, নলের মত (পলিপ্‌, Polyp) ও ছাতার মত (মেডুসা, Medusa)। কোনও কোনও প্রজাতি আবার ঐ দুই রকম আকৃতিরই প্রাণী লইয়া গঠিত। ওবেলিয়া, জেলিমাছ, সমুদ্রফুল (সী-অ্যানেমোনে), হাইড্রা, প্রবাল প্রভৃতি একনালী গোষ্ঠীর প্রাণী। ‘জেলিমাছ’ ও ‘প্রবাল’ দ্র।

দ্র L. H. Hyman, The Invertebrates, vol. I, New York, 1940.

অমলকৃষ্ণ মুখোপাধ্যায়

একবীজপত্রী উদ্ভিদ গুপ্তবীজী উদ্ভিদ দ্র

একলব্য আদর্শ গুরুভক্ত শিষ্য। নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র। দ্রোণাচার্য তাহাকে নিষাদ জাতি বলিয়া শিষ্যরূপে গ্রহণ না করায় তিনি আচার্যকে গুরুরূপে কল্পনা করিয়া বনমধ্যে স্থাপিত তাঁহার মৃন্ময় মূর্তির সম্মুখে একাগ্রভাবে ধনুর্বিদ্যা অভ্যাস করিতে থাকেন এবং ক্রমে ঐ বিদ্যায় পরিচয় পাইয়া অর্জুন অত্যন্ত ক্ষুণ্ণ হন। কারণ দ্রোণ নিরতিশয় নৈপুণ্যলাভ করেন। তাহার সেই নৈপুণ্যের বলিয়াছিলেন, তাঁহার আর কোনও শিষ্য অর্জুনের সমকক্ষ হইবে না। অর্জুন সেই পূর্বকথা স্মরণ করাইয়া দিলে দ্রোণাচার্য একলব্যের নিকট উপস্থিত হইয়া গুরুদক্ষিণাস্বরূপ তাঁহার দক্ষিণ অঙ্গুষ্ঠ প্রার্থনা করেন। একলব্য ও হৃষ্টচিত্তে নির্বিচারে উহা ছিন্ন করিয়া দ্রোণকে প্রদান করেন। ফলে বাণপ্রয়োগে তাঁহার পূর্বক্ষিপ্রতা লুপ্ত হয়, অর্জুন প্রীত হন, অর্জুন সম্পর্কে দ্রোণের উক্তি সার্থক হয়।

দ্র মহাভারত, আদিপর্ব ১৩২।

চিন্তাহরণ চক্রবর্তী
এক্‌স-রে এক প্রকার তড়িৎ-চৌম্বক বিকিরণ (ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন)। ইহা রেডিও-তরঙ্গ, উত্তাপজনিত

২১