বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতকোষ - দ্বিতীয় খণ্ড.pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
এম্‌দাদ খাঁ
এরনাকুলম

Determination, (1952-54), Dehra Dun, 1955; Gyan Singh, Lure of Everest, Story of the First Indian Expedition, Delhi, 1961.

শিবপ্রসাদ দাশগুপ্ত

এম্‌দাদ খাঁ (১৮৪৮-১৯২০ খ্রী) সেতার ও সুরবাহার যন্ত্রবিদ্‌ বিখ্যাত সংগীতসাধক, ইমদাদ খাঁ নামেও পরিচিত। উত্তর প্রদেশের ইটাওয়াতে তাঁহার জন্ম হইলেও কলিকাতায় প্রায় ২০ বৎসর স্থায়ীভাবে বাস করেন। জৌনপুরী, আশাবরী, ভৈরব, সোহিনী, বেহাগ, কাফি, ইমন কল্যাণ, খাম্বাজ প্রভৃতি রাগের রেকর্ডে তাঁহার সংগীতকৃতির নিদর্শন রক্ষিত আছে। তিনি তাঁহার বংশে সেতার ও সুরবাহার সাধনার ধারা প্রবর্তন করিয়াছিলেন। এম্‌দাদের জ্যেষ্ঠ পুত্র সুপরিচিত সেতারি এনায়েৎ খাঁ (১৮৯৪-১৯৩৮ খ্রী) আজীবন বাংলা দেশে বাস করিয়া কৃতী শিষ্যসম্প্রদায় গঠন করেন।

দ্র বিমলাকান্ত রায়চৌধুরী, ‘যুগ প্রবর্তক সিতার-শিল্পী ইমদাদ খাঁ’, বসুধারা, পৌষ, ১৩৬৮ বঙ্গাব্দ।

দিলীপকুমার মুখোপাধ্যায়

এমার্সন, রাল্‌ফ ওয়াল্ডো (১৮০৩-৮২ খ্রী) প্রখ্যাত কবি, দার্শনিক ও প্রাবন্ধিক। আমেরিকার যুক্তরাষ্ট্রের বস্টন শহরে এক ধর্মযাজক বংশে জন্ম। এই বংশ বহু পুরুষ ধরিয়া ধর্মের গোঁড়ামিকে প্রশ্রয় দেয় নাই। বংশের এই বিশেষত্ব এমার্সনের জীবনকেও প্রভাবিত করে। তিনি স্বীয় ধর্ম ও তৎসম্বন্ধীয় চিন্তা ছাড়াও অন্যান্য ধর্ম, বিশেষতঃ প্রাচ্য ধর্ম ও দর্শন সম্পর্কে ব্যাপক অধ্যয়নঅনুশীলন করেন। ইহারই ফলস্বরূপ তিনি ট্রান্‌সেন্‌ডেন্‌টালিজ্‌ম বা তুরীয়বাদের প্রতি আসক্ত হন। আমেরিকায় তাঁহাকে এই ভাবাদর্শের প্রথম প্রবক্তারূপে গণ্য করা হয়। ১৮৪১ ও ১৮৪৪ খ্রীষ্টাব্দে প্রকাশিত তাঁহার দুই প্রবন্ধসংগ্রহ বিশ্বখ্যাতি লাভ করে। এই গ্রন্থদ্বয়ের মধ্যে তাঁহার চিস্তার মৌলিকতা ও বৈশিষ্ট্য এবং রচনা-সুষমার সর্বোত্তম বিকাশ দেখা যায়। তাঁহার চিন্তায় ভারতীয় ভাবধারার প্রভাব ও সাদৃশ্য স্পষ্ট। বেদ, উপনিষদ্, মনু, গীতা, পুরাণ ইত্যাদির উল্লেখ তাঁহার রচনায় বহুধাব্যাপ্ত।

দ্র James Elliot Cabot, A Memoir of Ralph Waldo Emerson, vols. 1-2, New York, 1887; Bliss Perry, Emerson Today, Oxford, 1931.

আদিত্য ওহদেদার

এমাল্‌সান ডিটেক্‌টর কণাসন্ধানী যন্ত্র দ্র

এমিটিন ভৈষজ্য উদ্ভিদ দ্র

এয়ারকণ্ডিশনিং শীতাতপ নিয়ন্ত্রণ দ্র

এরণ্ড তৈলবীজ দ্র

এরনাকুলম কেরল রাজ্যের জেলা ও জেলা-সদর। জেলার আয়তন ৩২৮৯ বর্গ কিলোমিটার (১২৭০ বর্গ মাইল)। শহরের অবস্থান ১০° উত্তর ও ৭৬°১৯′ পূর্ব।

 পূর্বতন ব্রিটিশ কোচিনের রাজধানী এরনাকুলমের প্রাচীন ইতিহাস বিশেষ কিছু জানা যায় না। কিংবদন্তি আছে, ঋষিনাগ নামে এক বৃদ্ধ সন্ন্যাসী শেষ জীবনে এরনাকুলমে শিবলিঙ্গ-অর্চনায় রত ছিলেন। লোকশ্রুতি অনুযায়ী উক্ত সন্ন্যাসীর নামানুসারে এই স্থানের পূর্বনাম ছিল ঋষিনাগ-কুলম। ঋষিনাগ-কুলম শব্দের অপভ্রংশ হইতে এরনাকুলম নামের উৎপত্তি হইয়াছে বলিয়া মনে করা হয়।

 ১৯৬১ সালের জনগণনা অনুযায়ী আলোচ্য জেলার লোকসংখ্যা ১৮৫৯৯১৩ জন; তন্মধ্যে ১৩১২৪৮ জন পুরুষ এবং ৯২৮৬৬৫ জন নারী। পুরুষ ও নারীর অনুপাত ১০০০: ১৯৭। এরনাকুলম জেলা অত্যন্ত ঘনবসতিপূর্ণ—প্রতি বর্গ কিলোমিটারে লোকসংখ্যা ৫৬৫ (প্রতি বর্গ মাইলে ১৪৬৪ জন)। এরনাকুলম শহরে বসবাসকারী ১১৭২৫৩ জন লোকের মধ্যে ৬০২৭১ জন পুরুষ ও ৫৬৯৮২ জন নারী।

 এরনাকুলম জেলা বহুপ্রকার শিল্প ও ব্যবসায়ের কেন্দ্র। সরকারি শিল্পসংস্থাগুলির মধ্যে কোচিনে নৌকা তৈয়ারির কারখানা, কোচিন স্টেশন ওয়ার্কশপ ই. এম. ই., কোচিন হারবার ওয়ার্কশপ, ড্রাইডক এবং পাওয়ার স্টেশন ও আলওয়েতে ইণ্ডিয়ান রেয়ার আর্থস ফ্যাক্টরি উল্লেখযোগ্য। সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত শিল্পসংস্থাগুলির মধ্যে আলওয়েতে কষ্টিক সোডা, সার ও রাসায়নিক দ্রব্যের কারখানা, ত্রিবাঙ্কুর অয়েল গ্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং ইণ্ডিয়ান অ্যালুমিনিয়াম কোম্পানির নাম করা যাইতে পারে। আলওয়েতে অনেকগুলি কাপড়ের কল, ট্রান্সফর্‌মার তৈয়ারির কারখানা এবং এরনাকুলম শহরের তেলকলগুলি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত। সরকারি খাতে কুড়ি কোটি টাকা ব্যয়ে কোচিনে ভারতবর্ষের দ্বিতীয় জাহাজ নির্মাণ ও মেরামতের কারখানা ও ১৭ কোটি টাকা ব্যয়ে একটি তৈল শোধনাগার এবং ৭/ কোটি টাকা ব্যয়ে এরনাকুলম শহরে হিন্দুস্থান মেশিন টুল্‌স ফ্যাক্টরি স্থাপন তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্তর্ভুক্ত। এতদ্ব্যতীত

৩৭