বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতের সংবিধান.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৪
ভারতের সংবিধান

ভাগ ৫—সংঘ—অনুচ্ছেদ ৭৯-৮০

অধ্যায় ২—সংসদ

সাধারণ

 সংসদের গঠন। ৭৯। সংঘের একটি সংসদ থাকিবে, যাহা রাষ্ট্রপতি এবং দুইটি সদন লইয়া গঠিত হইবে, যেগুলি যথাক্রমে রাজ্যসভা ও লোকসভা বলিয়া পরিচিত হইবে।

 রাজ্যসভার রচনা। ৮০। (১)[][[]*** রাজ্যসভা]—

(ক) (৩) প্রকরণের বিধানাবলী অনুসারে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হইবেন এরূপ বার জন সদস্য; এবং
(খ) রাজ্যসমূহের [][ও সংঘশাসিত রাজ্যক্ষেত্রসমূহের] অনধিক দুই শত আটত্রিশ জন প্রতিনিধি,

লইয়া গঠিত হইবে।

 (২) রাজ্যসভার যে আসনগগুলি রাজ্যসমূহের [][ও সংঘশাসিত রাজ্যক্ষেত্রসমূহের] প্রতিনিধিগণ দ্বারা পূরণীয় তাহার বিভাজন তৎপক্ষে চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত বিধানাবলী অনুসারে হইবে।

 (৩) (১) প্রকরণের (ক) উপ-প্রকরণ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক যে সদস্যগণ মনোনীত হইবেন তাঁহারা হইবেন এরূপ ব্যক্তি যাঁহাদের নিম্নলিখিত বিষয়গুলি যেরূপ, সেরূপ বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান অথবা ব্যবহারিক অভিজ্ঞতা থাকিবে, যথা:—

 সাহিত্য, বিজ্ঞান, কলা এবং সমাজসেবা।

 (৪) রাজ্যসভায় প্রত্যেক [] *** রাজ্যের প্রতিনিধিগণ ঐ রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যগণ কর্তৃক অনুপাতী প্রতিনিধিত্ব পদ্ধতি অনুসারে একক সংক্রমণীয় ভোট দ্বারা নির্বাচিত হইবেন।


  1. সংবিধান (পঞ্চত্রিংশ সংশোধন) আইন, ১৯৭৪, ৩ ধারা দ্বারা, “রাজ্যসভা”-র স্থলে (১.৩.১৯৭৫ হইতে) প্রতিস্থাপিত।
  2. সংবিধান (ষট্‌ত্রিংশ সংশোধন) আইন, ১৯৭৫, ৫ ধারা দ্বারা, “দশম তফসিলের ৪ প্যারাগ্রাফের বিধানাবলী সাপেক্ষে”—এই শব্দসমূহ (২৬.৪.১৯৭৫ হইতে) বাদ দেওয়া হইয়াছে।
  3. ৩.০ ৩.১ সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৫৬, ৩ ধারা দ্বারা সংযোজিত।
  4. ঐ, ৩ ধারা দ্বারা, “প্রথম তফসিলের ভাগ ক-এ বা ভাগ খ-এ বিনির্দিষ্ট”—এই শব্দ ও অক্ষরসমূহ বাদ দেওয়া হইয়াছে।