ভাগ ৫—সংঘ—অনুচ্ছেদ ৮৬-৯০
যে সদনের নিকট কোন বার্তা ঐরূপে প্রেরিত হয় সেই সদন, যথোপযুক্ত তৎপরতার সহিত, ঐ বার্তা অনুযায়ী যে বিষয় বিবেচনা করা আবশ্যক তাহা বিবেচনা করিবেন।
রাষ্ট্রপতি কর্তৃক বিশেষ অভিভাষণ।৮৭। (১) [১][লোকসভার প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম সত্রের] প্রারম্ভে [১][এবং প্রত্যেক বৎসরের প্রথম সত্রের প্রারম্ভে] রাষ্ট্রপতি সংসদের একত্রে সমবেত উভয় সদনে অভিভাষণ দিবেন এবং উহার আহ্বানের কারণ সংসদকে জানাইবেন।
(২) যে নিয়মাবলী প্রত্যেক সদনের প্রক্রিয়া প্রনিয়ন্ত্রিত করে তদ্দ্বারা ঐরূপ অভিভাষণে উল্লিখিত বিষয়সমূহের আলোচনার নিমিত্ত সময় আবণ্টনের জন্য [২]*** বিধান করিতে হইবে।
সদনসমূহ সম্পর্কে মন্ত্রিগণের ও এটর্নি-জেনারেলের অধিকারসমূহ। ৮৮। প্রত্যেক মন্ত্রীর এবং ভারতের এটর্নি জেনালের সংসদের যেকোন সদনে, সদনদ্বয়ের যেকোন সংযুক্ত বৈঠকে এবং সদস্যরূপে যাহাতে তাঁহার নাম থাকিতে পারে সংসদের এরূপ কোন কমিটিতে, বক্তব্য বলিবার এবং উহার কার্যবাহে অন্যথা অংশগ্রহণ করিবার অধিকার থাকিবে, কিন্তু এই অনুচ্ছেদের বলে ভোট দিবার অধিকার থাকিবে না।
সংসদের আধিকারিকসমূহ
রাজ্যসভার সভাপতি ও উপ-সভাপতি। ৮৯। (১) ভারতের উপ-রাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভার সভাপতি হইবেন।
(২) রাজ্যসভা, যথাসম্ভব শীঘ্র, ঐ সভার একজন সদস্যকে উহার উপসভাপতিরূপে বরণ করিবেন এবং যতবার উপ-সভাপতির পদ শূন্য হইবে ততবার ঐ সভা অন্য একজন সদস্যকে উহার উপ-সভাপতিরূপে বরণ করিবেন।
উপ-সভাপতির পদ শূন্য করিয়া দেওয়া, পদত্যাগ এবং পদ হইতে অপসারণ। ৯০। রাজ্যসভার উপ-সভাপতিপদে অধিষ্ঠিত কোন সদস্য—