ভাগ ৫—সংঘ—অনুচ্ছেদ ৯০-৯৪
তবে, (গ) প্রকরণের প্রয়োজনার্থে কোন সঙ্কল্প উত্থাপিত করা যাইবে না, যদি না ঐ সঙ্কল্প উত্থাপিত করিবার অভিপ্রায় জানাইয়া অন্ততঃ চৌদ্দ দিনের নোটিস দেওয়া হইয়া থাকে।
উপ-সভাপতির বা অন্য কোন ব্যক্তির সভাপতি পদের কর্তব্যসমূহ সম্পাদন করিবার বা সভাপতিরূপে কার্য করিবার ক্ষমতা। ৯১। (১) যখন সভাপতির পদ শূন্য থাকে তখন অথবা যে কালে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কার্য করিতেছেন বা রাষ্ট্রপতির কৃত্যসমূহ নির্বাহ করিতেছেন সেই কালে ঐ পদের কর্তব্যসমূহ উপ-সভাপতি কর্তৃক অথবা, উপ-সভাপতির পদও শূন্য থাকিলে রাষ্ট্রপতি এতদুদ্দেশ্যে রাজ্যসভার যে সদস্যকে নিযুক্ত করিতে পারেন, তৎকর্তৃক সম্পাদিত হইবে।
(২) রাজ্যসভার কোন বৈঠকে সভাপতির অনুপস্থিতিতে উপ-সভাপতি অথবা, তিনিও অনুপস্থিত থাকিলে, এরূপ ব্যক্তি যিনি ঐ সভার প্রক্রিয়া সংক্রান্ত নিয়মাবলী দ্বারা নির্ধারিত হইতে পারেন তিনি অথবা, সেরূপ কোন ব্যক্তি উপস্থিত না থাকিলে, এরূপ অন্য কোন ব্যক্তি যিনি ঐ সভা কর্তৃক নির্ধারিত হইতে পারেন তিনি সভাপতিরূপে কার্য করিবেন।
স্বীয় পদ হইতে অপসারণের জন্য সংকল্প বিবেচনাধীন থাকিবার কালে সভাপতি বা উপসভাপতি সভাপতিত্ব করিবেন না। ৯২। (১) রাজ্যসভার কোন বৈঠকে, উপ-রাষ্ট্রপতিকে তাঁহার পদ হইতে অপসারণের জন্য কোন সঙ্কল্প বিবেচনাধীন থাকিবার কালে, সভাপতি, অথবা উপ-সভাপতিকে তাঁহার পদ হইতে অপসারণের জন্য কোন সংকল্প বিবেচনাধীন থাকিবার কালে, উপ-সভাপতি, যদিও তিনি উপস্থিত থাকেন, তথাপি সভাপতিত্ব করিবেন না, এবং সভাপতি বা, স্থলবিশেষে, উপ-সভাপতি কোন বৈঠকে অনুপস্থিত থাকিলে তৎসম্বন্ধে ৯১ অনুচ্ছেদের (২) প্রকরণের বিধানাবলী যেরূপ প্রযোজ্য হয়, ঐরূপ প্রত্যেক বৈঠক সম্বন্ধেও সেরূপ প্রযোজ্য হইবে।
(২) উপ-রাষ্ট্রপতিকে তাঁহার পদ হইতে অপসারণের জন্য কোন সঙ্কল্প রাজ্যসভায় বিবেচনাধীন থাকিবার কালে, ঐ সভায় সভাপতির বক্তব্য বলিবার এবং উহার কার্যবাহে অন্যথা অংশ গ্রহণ করিবার অধিকার থাকিবে, কিন্তু ১০০ অনুচ্ছেদে যাহা কিছু আছে তৎসত্ত্বেও ঐরূপ সকল্প সম্পর্কে বা ঐরূপ কার্যবাহ চলিবার কালে অন্য কোন বিষয় সম্পর্কে ভোটদানের অধিকার আদৌ থাকিবে না।
লোকসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। ৯৩। লোকসভা, যথাসম্ভব শীঘ্র, ঐ সভার দুই জন সদস্যকে যথাক্রমে উহার অধ্যক্ষরূপে ও উপাধ্যক্ষরূপে বরণ করিবেন এবং যতবার অধ্যক্ষ বা উপাধ্যক্ষের পদ শূন্য হইবে ততবার ঐ সভা অন্য একজন সদস্যকে অধ্যক্ষ বা, স্থলবিশেষে, উপাধ্যক্ষরূপে বরণ করিবেন।
অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদ শূন্য করিয়া দেওয়া, পদত্যাগ এবং পদ হইতে অপসারণ। ৯৪। লোকসভার অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে অধিষ্ঠিত কোন সদস্য—